শর্ত পূরণ ছাড়া সংঘাত থামবে না, ট্রাম্পকে বার্তা পেজেশকিয়ানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান | ছবি: আল জাজিরা
0

শত্রুর কোনো হুমকিতেই ইরানের জনগণ ভয় পায় না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে গ্রামীণ ও যাযাবর জনগোষ্ঠীর সক্ষমতাবিষয়ক এক আন্তর্জাতিক প্রদর্শনীতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, জীবিত থাকা পর্যন্ত তারা বীরত্বপূর্ণ ইরানের জনগণের সেবক হিসেবেই কাজ করে যাবেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়াশিংটনের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ সত্ত্বেও চলমান সংঘাত অবসানে তেহরান নিজেদের আগের শর্তেই অনড় রয়েছে। গত মাসে আনুষ্ঠানিকভাবে একটি শান্তি প্রস্তাব দিয়েছিল ইরান সরকার। ওই প্রস্তাবে আঞ্চলিক যুদ্ধবিরতি কার্যকর, বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ ছাড়, তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল।

এর বিনিময়ে সাত দিনের মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তেহরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সেই শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন।

এএম