
ধানের দামের চেয়ে কাটার খরচ দ্বিগুণ; লোকসানে দিশেহারা কৃষক
‘২২ হাজার টাকা মজুরি দিয়া ৩ কানি জমির ধান কাটছি। ধান পাইছি ২০ মণ। পরিপক্ব হওয়ার আগেই ধান কাটার কারণে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। বেপারী ধানের দাম তুলছে মাত্র ১০ হাজার টাকা। এই টাকা দিয়া কী করুম? ঋণের কিস্তি কেমনে দিমু? মরা ছাড়া আর উপায় নাই।’— অশ্রুসিক্ত কণ্ঠে কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কৃষাণী বিলকিস খাতুন।

মৌলভীবাজারে নিমজ্জিত বোরো ক্ষেত; ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস
মৌলভীবাজারের হাওর ও নিম্নাঞ্চলে এখনও পানির নিচে বোরো ধান। কৃষি বিভাগ বলছে, হাওরের ৮৭ শতাংশ ও উজানের ৪৫ শতাংশ ধান কাটা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে নগদ সহায়তা ও প্রণোদনা দেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

মৌলভীবাজারে নৌকা ডুবে চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের রাজনগরে হাওরে ধান কেটে ফেরার পথে নৌকা ডুবে রঞ্জন বাউরি (৪০) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কমলগঞ্জ উপজেলার চাতলাপুর চা বাগানের ৪৪ নম্বর পাট্টা এলাকার বাসুদেব বাউরির ছেলে।

সুনামগঞ্জে হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে জমির ধান
সুনামগঞ্জের মধ্যনগরে বোয়ালা হাওরের বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে। এতে তলিয়ে যাচ্ছে কৃষকের জমির ধান। আজ (শনিবার, ২ মে) সকালে সুমেশ্বরী নদীর পানির চাপে মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরের এই বাঁধটি ভেঙে যায়।

পানিতে ভাসছে হাওরের ধান; ঋণ নিয়ে দুশ্চিন্তায় নেত্রকোণার কৃষকরা
নেত্রকোণায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে অন্তত দশ হাজার হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে। পানিতে নেমে ধান সংগ্রহের চেষ্টা করছেন কৃষকরা। তবে শ্রমিক সংকটে বাধাগ্রস্ত হচ্ছে ধান সংগ্রহ। স্থানীয়রা বলছেন, দেনা পরিশোধ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষতির পরিমাণ কমবে।

হাওরের ছয় জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান সংগ্রহ অভিযান শুরু ৩ মে
হাওর অঞ্চলের ছয় জেলায় আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মে থেকে অনুষ্ঠেয় বোরো ধান সংগ্রহ শুরু। পূর্ব নির্ধারিত চাল সংগ্রহের তারিখ ১৫ মে থেকে এগিয়ে এনে আগামী ৩ মে থেকে ধান চাল সংগ্রহ শুরু করবে সরকার

কিশোরগঞ্জে সাড়ে ৬ হাজার হেক্টর ধানের জমি তলিয়ে গেছে
টানা চার দিনের ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জে সাড়ে ৬ হাজার হেক্টর বোরোধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বিকেলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) এ তথ্য নিশ্চিত করেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার হাওরাঞ্চল।

বৃষ্টি ও পাহাড়ি ঢল: হাওরের কৃষিতে অশনিসংকেত, খাদ্য সংকটের আশঙ্কা
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে যখন মাথায় হাত হাওরের কৃষকদের, তখন দুশ্চিন্তা আরো বাড়িয়েছে আবহাওয়ার পূর্বাভাস। বলছে, ৪ মে পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকাসহ উত্তর-পূর্বাঞ্চলের অনেক জেলায় রয়েছে বন্যা পরিস্থিতি তৈরির শঙ্কা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, অবস্থার দ্রুত উন্নতি না হলে নেতিবাচক প্রভাব পড়বে খাদ্য নিরাপত্তায়। আর জমিচাষে আগ্রহ হারাবে হাওরের কৃষকরা। তাই, দীর্ঘমেয়াদে সংকট সমাধানে হাওরভিত্তিক পরিকল্পনা হাতে নেয়ার পরামর্শ তাদের।

বজ্রপাতে প্রাণ হারাচ্ছে কৃষক-জেলে; নিরোধে প্রকল্প হাতে নিলেও বাস্তবে নেই অস্তিত্ব
জীবনের তাগিদে হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাচ্ছে কৃষক ও জেলেরা। গত চার বছরে সুনামগঞ্জে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৬৭ জনের। বজ্র নিরোধে নানা প্রকল্প হাতে নেয়া হলেও বাস্তবে সেগুলোর অস্তিত্ব নেই।

হাওরের বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু
সুনামগঞ্জের মধ্য নগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (রোববার, ১২ এপ্রিল) দুপুরে উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধে এ দুর্ঘটনা ঘটে।

হাওরে আগাম বন্যার ঝুঁকি; দুশ্চিন্তায় কৃষক
সিলেটের হাওরাঞ্চলে এখন সোনালি ধানের হাসি। কিন্তু সেই হাসিকেও ম্লান করে দিচ্ছে অকাল বন্যার আশঙ্কা। কয়েকদিনের গুমোট আবহাওয়া কৃষকদের মনে করিয়ে দিচ্ছে গত কয়েক বছরের তিক্ত স্মৃতি। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে, বন্যার আশঙ্কা উড়িয়ে দেয়া না গেলেও এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সময় পেলে কোনো সংকট তৈরি হবে না হাওরে।

সুনামগঞ্জে মৌসুমের প্রথম বৃষ্টি, স্বস্তিতে কৃষকরা
সুনামগঞ্জে মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে। গতকাল (রোববার, ৮ মার্চ) রাতে জেলার সদর, তাহিরপুরসহ বেশ কয়েকটি উপজেলায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য এ বৃষ্টিপাত হয়।