
বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, সস্ত্রীক হাসপাতালে ভর্তি হাইকমিশনার
রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান আহত হয়েছেন। তাদের রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এখন টিভিকে কন্টিনেন্টাল হাসপাতালের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলায় নদীতে গোসল করতে নেমে হাবিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হাবিব পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

দেশের সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশ
দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন রুল আংশিক মঞ্জুর করে এ আদেশ দেন।

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ
কুষ্টিয়ায় খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

অনুমোদনহীন হাসপাতালের ছড়াছড়ি, কুমিল্লায় অভিযানে বন্ধ ৫ প্রতিষ্ঠান
ছয় বছর আগে হাসপাতালের অনুমোদন নিলেও তা আর নবায়ন হয়নি। সি ক্যাটাগরির লাইসেন্স দিয়ে চলছে বি ক্যাটাগরির ল্যাব। কুমিল্লায় যত্রতত্র গড়ে উঠা অসংখ্য হাসপাতালের বিরুদ্ধে রয়েছে এমন অভিযোগ। সিভিল সার্জন কার্যালয় অভিযানে গেলে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে খোদ চিকিৎসকরাই বাঁধা হয়ে দাঁড়ান। গত সোমবার (৩ আগস্ট) পাঁচটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়ম ধরা পড়লে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

চাঁদপুরে সিএনজিতে বাসের ধাক্কায় একজন নিহত
চাঁদপুরে যাত্রীবাহী জৈনপুর বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন নামে এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশা চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

ফরিদপুরে রোগী মৃত্যুর ঘটনায় অভিযান; আল-জারাসহ পাঁচ প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
ফরিদপুরে অভিযান চালিয়ে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্যবিভাগ। অভিযানকালে প্রতিষ্ঠানগুলো অব্যবস্থাপনা ও অনুমতিবিহীন (লাইসেন্স বিহীন) কার্যক্রম পরিচালনা করায় এমন ব্যবস্থা নেয়া হয়েছে।

সাতক্ষীরার ব্লিস হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়াদের নিরাপদে উদ্ধার
সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের বিভিন্ন তলায় অবস্থান করা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। একইসঙ্গে ভবনের ভেতরে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।

পাবনায় মদ্যপানের পর দুই রাশিয়ানের হাতাহাতিতে নিহত ১, অসুস্থ ১
পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের গ্রিনসিটিতে মদ্যপ অবস্থায় দুই রাশিয়ান নাগরিকের হাতাহাতি ঘটনায় সের্গেই নিকোলায়েভিচ (৫৬) নামে একজন মৃত্যু হয়েছে। অপরজন মেনচেভ মূমুর্ষ অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
কুষ্টিয়ার মিরপুরে পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল (শনিবার, ১ আগস্ট) রাত ৯টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন হয়েছেন। পুলিশ মূল অভিযুক্ত ছোট ভাই হেলালসহ তিনজনকে আটক করেছে।

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (শুক্রবার, ৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হামে আক্রান্ত রোগীদের পাশে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের মাঝে নগদ অর্থ ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে বান্দরবান জেলা বিএনপি। আজ (শনিবার, ১ আগস্ট) দুপুরে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে এই সহায়তা তুলে দেয়া হয়।