Recent event

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু; প্রাথমিক ধারণা আত্মহত্যা

কুষ্টিয়া জেলা কারাগার
কুষ্টিয়া জেলা কারাগার | ছবি: এখন টিভি
1

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) ভোররাতে তিনি মারা যান।

নিহত ওই হাজতি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম জানিয়েছে, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই মাস আগে তিনি কারাগারে আসেন। আজ ভোররাতে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন:

মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

এসএস