
অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী
অপারেশন ক্লিন হার্ট চালানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অভিযান চালাবে সরকার।’

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে সমস্যার সমাধান সম্ভব নয়: নাহিদ
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাড্ডায় মা ও শিশু সেন্টার ভাঙচুর, কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ সারাদেশে চাঁদাবাজি, দখলদারি ঘটনা প্রমাণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে এসব সমস্যা সমাধান সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

বস্তি থেকে রেললাইন, তুরাগে মাদকের বিস্তার; কমছে না অপরাধ
রাজধানীর প্রধান প্রবেশদ্বার খ্যাত টঙ্গীর বস্তি, রেললাইন কিংবা তুরাগ নদীর শান্ত জলরাশি—সবখানেই এখন মাদকের রাজত্ব। এমনকি পুলিশের ওপর পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নেয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে অপরাধী চক্র। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, গত ছয় মাসে এক হাজারের বেশি আসামিকে গ্রেপ্তার এবং দফায় দফায় সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। তবুও প্রশ্ন থেকেই যায়—কেন কমছে না অপরাধ?

নারী ও শিশুর নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাষ্ট্রপতির
নারী ও শিশুর নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

মন্ত্রী-হুইপদের ৬৪ জেলার উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি
দেশের ৬৪টি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার। এ বিষয়ে আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেয়া হয়। এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নাশকতার আশঙ্কায় ঢাকা-চট্টগ্রামসহ ৬ এলাকায় সেনা মোতায়েনের নির্দেশ
নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। আজ (রোববার, ২২ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর হওয়ার আহ্বান আইজিপির
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মো. আলী হোসেন ফকির আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ফ্যাসিবাদের ছায়া এখনো রয়ে গেছে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের একটি বড় অংশ বিদায় নিলেও এর কালো ছায়া এখনো রয়ে গেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশ ঘুরে দাঁড়ালেও সংকট পুরোপুরি কাটেনি।

দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না: র্যাব ডিজি
র্যাব মহাপরিচালক এ কে এম শাহিদুর রহমান বলেছেন, দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণের ওপর জুলুম করা বা তাদের জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম আমরা হতে দেবো না।

নতুন মন্ত্রিসভা: অর্থনীতি ও আইনশৃঙ্খলা রক্ষা করাই বড় পরীক্ষা
অর্থনীতির চাকা সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সুশাসন প্রতিষ্ঠা করাই নব গঠিত মন্ত্রিপরিষদের সামনে বড় চ্যালেঞ্জ মনে করেন বিশিষ্টজনেরা। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত সরকার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে বলেও আশাবাদ বিশ্লেষকদের।

মৌলভীবাজারে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত
মৌলভীবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার,৯ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্টেডিয়ামে এ মহড়াটি অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহিংসতার শঙ্কা; ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার তাগিদ
বিগত কয়েক নির্বাচনের দিনের তুলনায় এবার নির্বাচনের দিন সহিংসতার ঘটনা বাড়তে পারে। এমনটাই শঙ্কা নির্বাচন বিশ্লেষকদের। এসব ঘটনা রোধে ইসির শক্ত অবস্থান ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকরী ভূমিকার তাগিদ তাদের। অন্যদিকে, নির্বাচনের পরিবেশ সন্তোষজনক দাবি করে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয় বিবেচনায় আইনশৃঙ্খলায় গুরুত্ব দেয়া হচ্ছে।