আদালতের নিষেধাজ্ঞা

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ সরকারের
ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, ভাষণ বা বিবৃতি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকার।

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আফতাবনগরে বসেছে পশুর হাট
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজধানীর আফতাবনগরে আবারও পশুর হাট বসানোর তোড়জোড় চলছে। আবাসিক এলাকার ঠিক প্রবেশমুখেই নির্মাণ করা হয়েছে হাটের বিশাল তোরণ। এতে চরম উদ্বেগ আর শঙ্কায় দিন কাটছে এই ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দাদের। যদিও ঢাকা উত্তর সিটি করপোরেশন আশ্বস্ত করেছে, আফতাবনগরের ভেতরে কোনো হাট বসতে দেয়া হবে না।