Recent event
আপিল বিভাগ
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন: আপিল বিভাগ

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন: আপিল বিভাগ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপি প্রার্থী মোবাশ্বের: আপিল বিভাগ

প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপি প্রার্থী মোবাশ্বের: আপিল বিভাগ

কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এ আদেশ দেয়া হয়।

নির্বাচন করতে পারবেন না কুমিল্লার বিএনপি প্রার্থী গফুর: আপিল বিভাগ

নির্বাচন করতে পারবেন না কুমিল্লার বিএনপি প্রার্থী গফুর: আপিল বিভাগ

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এ রায় দিয়েছেন।

কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল মুন্সীর প্রার্থিতা বাতিল: আপিল বিভাগ

কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল মুন্সীর প্রার্থিতা বাতিল: আপিল বিভাগ

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ ‍টু আপিল খারিজ করেন।

ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন

ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন

গত ৪ সেপ্টেম্বরের নির্বাচন কমিশনের গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) সকালে শুনানিতে এ আদেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে: প্রসিকিউটর তামীম

শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে: প্রসিকিউটর তামীম

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে, এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম। আপিলে দণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল

ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল

বাগেরহাটে সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সালাম মুর্শেদীর বাড়ি দখলে নিতে সরকারকে হাইকোর্টের নির্দেশ

সালাম মুর্শেদীর বাড়ি দখলে নিতে সরকারকে হাইকোর্টের নির্দেশ

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর গুলশান-২ নম্বরে অবস্থিত যে বাড়িটি দখলে রেখেছেন, তা পরিত্যক্ত উল্লেখ করে ওই সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর করতে নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সাক্ষর শেষে ৫২ পাতার এ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) প্রকাশ করা হয়।

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ: আপিল বিভাগ

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ: আপিল বিভাগ

সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে গঠিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিল খারিজ করে আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) সকালে এ আদেশ দেন আপিল বিভাগ।

৪১ বছর আগে জামায়াতের পক্ষ থেকে তত্ত্বাবধায়কের প্রথম প্রস্তাব দেয়া হয়: শিশির মনির

৪১ বছর আগে জামায়াতের পক্ষ থেকে তত্ত্বাবধায়কের প্রথম প্রস্তাব দেয়া হয়: শিশির মনির

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। তবে এ ব্যবস্থা চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন আইনজীবী মো. শিশির মনির। তিনি বলেন, ‘১৯৮৪ সালে, আজ থেকে ৪১ বছর আগে বাংলাদেশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব দেয়া হয়েছিল। এরপর অনেক কিছু ঘটে গেলেও অবশেষে জাতি তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে। কেয়ারটেকার সরকার একটি মূল স্তম্ভ, যা না থাকলে অবাধ নির্বাচন সম্ভব নয়।’

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল; চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল; চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর

আপিল বিভাগের রায়

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে সৃষ্ট আপিলের রায়ে এ ঘোষণা দিয়েছেন সর্বোচ্চ আদালত। একইসঙ্গে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বহাল রেখেছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) প্রধান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ রায় ঘোষণা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিলের রায় ২০ নভেম্বর

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিলের রায় ২০ নভেম্বর

বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ২০ নভেম্বর রায় ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) রায়ের জন্য এ তারিখ ধার্য করেন।