তিনি বলেন, ‘একজন ব্যক্তির অযোগ্যতা তো সারাজীবন থাকবে না। তবে তিনি যদি পুনর্নির্বাচনে অযোগ্যতা কাটিয়ে উঠে যোগ্য হন, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা থাকবে না।’
আরও পড়ুন
এর আগে, ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ (মঙ্গলবার, ৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
এর আগে, গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য আজকে দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। তারই ধারাবাহিকতায় আজ রায় ঘোষণা করেন সর্বোচ্চ আদালত।





 founder Abhijeet Dipke-1-320x167.webp)