তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থায় তথ্য গোপন করে হাইকোর্টে মামলা করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে এ টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছে। এই টাকা আহত জুলাইয়ের আন্দোলনে চিকিৎসায় ব্যয় করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ (বুধবার, ২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘সংশ্লিষ্ট কোম্পানি একই বিষয়ে আগে হাইকোর্টে রিট করে আদেশ পেলেও, সেই আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছিলেন। এরপরও তারা নিম্ন আদালতে নতুন মামলা করে এবং হাইকোর্টে স্থগিত আদেশ চান। যা সরাসরি প্রতারণা।

‘পরে আদালতে রিটকারী পক্ষের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আদালত সন্তুষ্ট না হওয়ায় সংশ্লিষ্ট কোম্পানিকে এক মাসের মধ্যে ৫ কোটি টাকা সুপ্রিম কোর্টে জমা দিতে নির্দেশ দিয়েছেন। এই অর্থ জুলাই গণআন্দোলনে আহতদের চিকিৎসায় ব্যয় করা হবে।’

জেআর