
আবুধাবিতে এক পেসার কম নিয়ে খেলার মাশুল দিয়েছে বাংলাদেশ: পাইলট
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে পেসারের ঘাটতিতে জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। উইকেট এবং প্রতিপক্ষ বিবেচনায় তিন স্পিনারের পরিবর্তে একজন পেসার বেশি থাকলে পঞ্চম দিনের আগেই ম্যাচ বের করে আনতে পারতো দল, দাবি জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের।

জয়ের সুযোগ হাতছাড়া; আফগানদের লড়াইয়ের প্রশংসায় শান্ত
আবুধাবি টেস্টে জয়ের খুব কাছে গিয়েও ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফগানিস্তানের লড়াইয়ের প্রশংসার পাশাপাশি নিজেদের সুযোগ হাতছাড়ার আক্ষেপ টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। উইকেট থেকে স্পিনারদের সাফল্য না পাওয়ার আক্ষেপের পাশাপাশি লিটনের ভূয়সী প্রশংসা করেন তিনি।

জয়ের দুয়ারে গিয়েও হতাশ, ড্র নিয়ে ফিরলো বাংলাদেশ
আফগানিস্তানের ব্যাটারদের ইস্পাত কঠিন দৃঢ়তায় আবুধাবি টেস্টে ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। ৪৭৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত দুর্দান্ত প্রতিরোধ গড়ে ম্যাচ বাঁচিয়েছে আফগানরা। সেদিকুল্লাহ আতালের ঐতিহাসিক সেঞ্চুরি আর লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ড্র করা এই ম্যাচটি যেন আফগানিস্তানের কাছে জয়ের চেয়েও বড়।