
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে। খবর আল জাজিরার।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের সাক্ষাৎ অনুষ্ঠিত
নতুন করে সংঘাত এড়াতে তেহরানে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে বৈঠক করেছে ইরানের প্রতিনিধি দল। এছাড়া, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে জেদ্দায় বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শিগগিরই দ্বিতীয় দফার বৈঠক শুরুর বিষয়ে আশাবাদী হোয়াইট হাউজ। তবে ইরান বলছে, এবারের আলোচনা নির্ভর করছে তেহরানের অধিকার ও স্বার্থ রক্ষার ওপর। এদিকে, ইরানে যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব চতুর্থবারের মতো আটকে গেলো সিনেটে।

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধানকে স্বাগত জানালেন আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হামলা বন্ধ হলে ইরানও সামরিক অভিযান বন্ধ করবে: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ হলে তেহরানও তার সামরিক অভিযান বন্ধ করবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার এটাই সময়: আব্বাস আরাঘচি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবকে দেশটি থেকে এখনই মার্কিন সেনা সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের পদক্ষেপই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। খবর বিবিসির।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ‘আগ্রাসন’ নিন্দা আরাঘচির
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনকে দুর্বল করছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনালাপে তিনি এ কথা বলেন।

লেবাননে সাংবাদিক হত্যা ‘টার্গেটেড অ্যাসাসিনেশন’: ইসরাইলের সমালোচনা আরাঘচির
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি লেবাননে তিন সাংবাদিককে হত্যার ঘটনায় ইসরাইলের নিন্দা করেছেন। তিনি এ ঘটনাকে ‘টার্গেটেড অ্যাসাসিনেশন’ বলে উল্লেখ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি থেকে তিনটি জাহাজ ফিরিয়ে দেয়ার দাবি ইরানের
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনটি জাহাজকে আজ সকালে ফিরিয়ে দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) বলে জানিয়েছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানে স্কুলে হামলা; ‘দায়মুক্তিতে নৃশংস অপরাধ’ বললেন আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘দায়মুক্তিতে নৃশংস অপরাধ’ করার অভিযোগ করেছেন। মিনাবের একটি স্কুলে হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের ‘‘সর্বোচ্চ ঘৃণ্য লঙ্ঘন’’কে স্বাভাবিক করে তোলার বড় প্রবণতার অংশ।’ আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে ‘শত্রু জাহাজ’ আটকে দেয়ার আইনগত অধিকার আছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘শত্রু’ জাহাজের চলাচল ঠেকানো ইরানের আইনগত অধিকার। ইরানের রাষ্ট্রায়ত্ত ফার্স নিউজ এজেন্সির বরাতে আল জাজিরার এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক আইন ‘সুবিধামতো ব্যবহারের হাতিয়ার নয়’: আরাঘচি
যুক্তরাষ্ট্রের ‘দ্বৈত মানদণ্ডের’ সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন সুবিধামতো ব্যবহারের কোনো হাতিয়ার নয়। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজে বাংলাদেশসহ ৬ ‘বন্ধু’ রাষ্ট্রকে নিরাপত্তা দিচ্ছে ইরান: এনডিটিভি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সমন্বয় করলে বাংলাদেশসহ কয়েকটি ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের জাহাজকে নিরাপদ পারাপারের সুযোগ দেয়া হচ্ছে বলেও জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।