ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: জলপথ খোলার প্রক্রিয়ায় ওয়াশিংটনের প্রস্তাব পেলো তেহরান

হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী | ছবি: সংগৃহীত
0

চলমান সংঘাতের অচলাবস্থা কাটাতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছে ইরান। দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ফাতেমেহ মোহাজেরানি জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই প্রস্তাবে কী রয়েছে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।

মন্ত্রিসভার ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার বিস্তারিত অভিজ্ঞতা তুলে ধরেন। সেখানে তিনি ইউরোপীয় ও উপসাগরীয় দেশের নেতাদের সঙ্গে বৈঠক এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য যুক্তরাষ্ট্রকে দেয়া ইরানের বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা করেন।

এএম