
ইউক্রেনের রেল স্টেশন ও বন্দর স্থাপনায় নতুন হামলার দাবি রাশিয়ার
ইউক্রেনের দানিউব বন্দর ইজমাইলের রেল স্টেশন এবং মাইকোলাইভ উপকূলে দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। অন্যদিকে বাল্টিক সাগরের একটি তেল রপ্তানি কেন্দ্র এবং মস্কোর কাছাকাছি একটি গুদামসহ রাশিয়ার ভেতরে বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনের ড্রোন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের হামলায় রাশিয়ার নভোরসিয়স্ক বন্দরে ব্যাপক ক্ষতি, নিহত ৩
রাশিয়ার নভোরসিয়স্ক বন্দরে ইউক্রেনের ‘ব্যাপক’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুটি বড় শস্য রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কৃষ্ণসাগরে রাশিয়ার শেষ বড় নৌঘাঁটিতেও আঘাত হেনেছে এই হামলা। রাতভর চালানো এই হামলায় আট বছর বয়সী এক শিশুসহ তিনজন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে ১০% প্যাট্রিয়টই যথেষ্ট: জেলেনস্কি
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০ শতাংশ পেলে রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে ইউক্রেন। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন। এরমধ্যেই দু’দেশের পাল্টাপাল্টি হামলায় হতাহতের খবর মিলেছে। রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ ১৩ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে।

রাশিয়ার অরস্কে তেল শোধনাগারে হামলার দাবি ইউক্রেনের
ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা রাশিয়ার ওরেনবুর্গ অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পনগর অরস্কের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনীয় ড্রোন হামলা; নিহত ৫
রাশিয়ার বেলগোরোদ শহরে ইউক্রেনের একটি রাতভর চালানো ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আজ (রোববার, ৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে বেলগোরোদ অঞ্চলের সংকট ব্যবস্থাপনা কেন্দ্র। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভে রুশ ড্রোন হামলায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় তিন বছরের এক শিশু ও তার দাদা-দাদি নিহত হয়েছেন। এছাড়া রাতে কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ কমেছে দুই-তৃতীয়াংশ: জেলেনস্কি
মিত্র দেশগুলো ইউক্রেনকে যে পরিমাণ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, তা ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে মাত্র এক-তৃতীয়াংশে নেমে এসেছে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। এদিকে দেশটির রাজধানী কিয়েভ ও দক্ষিণাঞ্চলীয় বন্দর শহরগুলোতে রুশ হামলা আরও তীব্র হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাড়িবোমা বিস্ফোরণে গুরুতর আহত রুশ ড্রোন কোম্পানির প্রধান
রাশিয়ার মধ্যাঞ্চলীয় শহর ইয়েকাতেরিনবুর্গের কাছে গাড়িবোমা বিস্ফোরণে দেশটির একটি ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান গুরুতর আহত হয়েছেন। আজ (বুধবার, ৫ আগস্ট) জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তুর্কিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭, ধ্বংস বহু গুদাম ও লজিস্টিক স্থাপনা
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। হামলায় কয়েকটি বড় প্রতিষ্ঠানের গুদাম, লজিস্টিক কেন্দ্র ও বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার রিসোর্টে ভয়াবহ ড্রোন হামলা, সন্দেহের তীর ইউক্রেনের দিকে
রাশিয়ার কৃষ্ণসাগরের তীরে একটি রিসোর্টে ভয়াবহ ড্রোন হামলার পর গুঞ্জন উঠেছে, সম্ভবত হামলার মূল লক্ষ্যবস্তু ছিল পর্যটনকেন্দ্র পাশে অবস্থিত পুতিন প্যালেস। বিস্ফোরণের আগে ঘটনাস্থলে গুলির শব্দ শোনা যাওয়াতে বিশেষজ্ঞদের একাংশ এই ধারণা করছেন। তাদের দাবি,রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী সম্ভবত ড্রোনটিকে ভূপাতিত করার চেষ্টা করছিল। সেখান থেকে তাড়া খেয়েই আচমকা ড্রোনটি গেলেনঝিকের এই রিসোর্টে আছড়ে পড়ে। তবে, এ বিষয়ে রুশ কর্তৃপক্ষ কোন মন্তব্য না করলেও মস্কোর অভিযোগের তীর ইউক্রেনের দিকে।

খেরসনে ড্রোন হামলায় বেসামরিক নাগরিক আহত; রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইউক্রেনের
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে এক রাস্তার বিক্রেতাকে লক্ষ্য করে ড্রোন হামলার ভিডিও প্রকাশের পর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে কিয়েভ। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা মঙ্গলবার বলেন, এ ঘটনা রাশিয়ার বেসামরিক নাগরিকদের ভয় দেখানোর পরিকল্পিত অভিযানের অংশ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্যাট্রিয়টের বিকল্প খুঁজছে কিয়েভ, তৈরি হচ্ছে সাশ্রয়ী ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘ফায়ার পয়েন্ট’ এক ডজনেরও বেশি ইউরোপীয় প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। ‘ফ্রেয়া’ নামের এই যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পে রাডার, গাইডেন্স এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ করবে অংশীদার কোম্পানিগুলো। বর্তমানে বিভিন্ন প্রযুক্তির সমন্বয়ের কাজ শুরু হয়েছে। রয়টার্রসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।