Recent event
ইমাম
পে স্কেলে বেতন পাবেন ইমাম ও মুয়াজ্জিনরা: কার বেতন কত, কোন গ্রেডে?

পে স্কেলে বেতন পাবেন ইমাম ও মুয়াজ্জিনরা: কার বেতন কত, কোন গ্রেডে?

দেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করতে এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে ঐতিহাসিক এক পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে জাতীয় পে স্কেল (National Pay Scale 2015 Bangladesh) অনুযায়ী বেতন-ভাতা পাবেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা (National Pay Scale for Imams and Muezzins)। সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটে (Official Government Gazette) তাদের বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‘সংবিধান থেকে একাত্তর মুছে যাবে, বিসমিল্লাহ থাকবে না বলে অপপ্রচার চলছে’

‘সংবিধান থেকে একাত্তর মুছে যাবে, বিসমিল্লাহ থাকবে না বলে অপপ্রচার চলছে’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, একটি মহল প্রচারণা চালাচ্ছে যে জুলাই সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১-কে মুছে ফেলা হবে, বিসমিল্লাহ থাকবে না—এসব কথা ঠিক নয়। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রায় ১২০০ ইমামকে গণভোট উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ কথা বলেন।

সমাজের সকল ভালো কাজে ইমামদের নেতৃত্ব দিতে হবে: ডা. শফিকুর রহমান

সমাজের সকল ভালো কাজে ইমামদের নেতৃত্ব দিতে হবে: ডা. শফিকুর রহমান

যারা মসজিদে নামাজের ইমামতি বা নেতৃত্ব দেন, তাদের সমাজের সকল ভালো কাজেও নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ৪ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চাঁদপুরে ইমামকে কোপানোর ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিল্লালের

চাঁদপুরে ইমামকে কোপানোর ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিল্লালের

চাঁদপুরে মসজিদের খতিব আনম নূর রহমান মাদানীকে কোপানোর ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত বিল্লাল হোসেন। আজ (শনিবার, ১২ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদ তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। চাঁদপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।

সৌদির সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদুল আজহা পালিত

সৌদির সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদুল আজহা পালিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।আজ (শুক্রবার, ৬ জুন ) সকাল সাড়ে ৯ টায় হযরত শাহ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন এবং ঈদ উদযাপন করেন।

কাতারে স্থানীয়দের আস্থা অর্জন করেছে বাংলাদেশি খতিব, মুয়াজ্জিন-ইমাম

কাতারে স্থানীয়দের আস্থা অর্জন করেছে বাংলাদেশি খতিব, মুয়াজ্জিন-ইমাম

কাতারের বিভিন্ন মসজিদে নিয়োজিত খতিব, মুয়াজ্জিন, ইমামদের একটি বড় অংশ প্রবাসী বাংলাদেশি। শ্রম-নিষ্ঠায় দায়িত্ব পালন করে স্থানীয়দের কাছে আস্থার প্রতীক হয়ে উঠছেন এই আলেমরা। কাতারের নাগরিকরা বলছেন, সুন্দর তিলাওয়াত, শুদ্ধ আরবি উচ্চারণসহ নানা কারণে বাংলাদেশি খতিব, ইমাম, মোয়াজ্জেমদের কদর ভবিষ্যতে আরো বাড়বে।

আরব আমিরাতে ইমাম-মুয়াজ্জিনের বেতন বৃদ্ধির নির্দেশ

আরব আমিরাতে ইমাম-মুয়াজ্জিনের বেতন বৃদ্ধির নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মসজিদে স্থানীয়রা ছাড়াও বিভিন্ন দেশের দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ইমাম-মুয়াজ্জিনরা কর্মরত রয়েছেন। এরা দেশটিতে থাকা-খাওয়াসহ সরকারি প্রায় সকল সুযোগ সুবিধা ভোগ করেন। গত বছর গোল্ডেন ভিসার ঘোষণার পর চলতি রমজানে দুবাইয়ের ইমাম-মুয়াজ্জিনদের বেতন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। এতে লাভবান হবেন এই পেশায় জড়িত বাংলাদেশিরাও।