ইরানের ২,৪০০ কোটি ডলারের জব্দ সম্পদ ছাড়ে রাজি ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ইরানের ২ হাজার ৪০০ কোটি (২৪ বিলিয়ন) ডলারের আটকে রাখা সম্পদ ছেড়ে দিতে রাজি হয়েছেন বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে মিডল ইস্ট মিররের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।