
রাষ্ট্রপতি নির্বাচনে তিনটি মনোনয়ন জমা পড়েছে: ইসি সচিব
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের দুটি মনোনয়নপত্র পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া জানালেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হবে। নির্বাচনটি সংসদ অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যরিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) বেলা ১১টায় সংসদ ভবনে এই প্রস্তুতিমূলক সভা শুরু হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি দুটি মনোনয়নপত্র নিয়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি দুটি মনোনয়নপত্র নিয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (রোববার, ৯ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
-320x167.webp)
অক্টোবরে স্থানীয় নির্বাচন না হলে, ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে: ইসি সচিব
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন না হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সেই সঙ্গে অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন না হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে বলেও জানান তিনি। আজ (সোমবার, ৩ আগস্ট) সকালে ইসি সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান তিনি।

প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে আবেদন, বায়োমেট্রিক ও তদন্ত শেষে নিবন্ধন সম্পন্ন হলেও নতুন ব্যবস্থায় বায়োমেট্রিক তথ্য সরাসরি আপলোড করা হবে।

উপ-নির্বাচনে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই: ইসি সচিব
আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসনের ও শেরপুর-৩ নির্বাচনি এলাকার উপ-নির্বাচনে নিরাপত্তাজনিত কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ।

গণভোট: দ্বিগুণ সমর্থন নিয়ে জয়যুক্ত ‘হ্যাঁ’ ভোট
জুলাই সনদ বাস্তবায়নে প্রায় দ্বিগুণের বেশি সমর্থন নিয়ে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন। এ সময় ইসি সচিব গণভোটের তথ্যও জানান।

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দুপুর ২ টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানায়।

নির্বাচন–গণভোটের দিনক্ষণ চূড়ান্তে ইসির প্রস্তুতি
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে যাচ্ছে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। ইসির পরবর্তী কমিশন সভাতেই চূড়ান্ত হতে যাচ্ছে ভোটের আনুষ্ঠানিক এ দিনক্ষণ। এখন টিভির সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব বিষয়ে স্পষ্ট করেছেন ইসি সচিব আখতার আহমেদ। নির্বাচন বিশ্লেষকদের ধারণা- আবহাওয়া পরিস্থিতি ও ছুটির দিনের সঙ্গে মিলিয়ে ৮ কিংবা ১২ ফেব্রুয়ারিই হতে পারে নির্বাচনের ভোটগ্রহণের দিন।

নির্বাচন কমিশনে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি
নির্বাচন কমিশনে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। এতে দলটির আয় দেখানো হয়েছে ১৫ কোটি ৬৫ লাখের বেশি। আর ব্যয় ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার। এবং উদ্বৃত্ত আছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা। যা ২০২৩ সালের তুলনায় বেড়েছে।

হয়রানি ছাড়াই এনআইডি সংশোধনের আশ্বাস ইসির
জুন পর্যন্ত ৯ লাখ সাত হাজার ৬৬২টি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে হয়রানি আর থাকবে না বলে আশ্বাস দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ (বুধবার, ২ জুলাই) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ তথ্য জানান। এদিকে দুপুরে ইউএনডিপির মাধ্যমে দ্য ব্যালট প্রকল্পে নির্বাচন কমিশনকে চার দশমিক আট মিলিয়ন ইউএস ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।