আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হওয়ার পরে নিজ দপ্তরের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আখতার আহমেদ বলেন, ‘মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।’
আরও পড়ুন:
ইসি সচিব আরও বলেন, ‘আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন প্রতিনিধি থাকবেন। তারা প্রার্থীদের স্বাক্ষর যাচাই করবেন।’
অলি আহমদের দুটি মনোনয়নপত্রের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করবো। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করবো।’
তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হবে। এবার ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে।




