
ইস্তাম্বুলের উপকূলে দুই জাহাজের সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ
তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের উপকূলে দুটি তুর্কি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের পর একটি জাহাজ ও তার ১০ সদস্যের নাবিকদলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধার অভিযান শুরু করেছে তুরস্কের কোস্ট গার্ড। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইস্তাম্বুলে প্রথম প্রতিরক্ষা বৈঠকে বসছে তুরস্ক, সৌদি ও পাকিস্তান
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে সই হওয়া যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত কমিটির প্রথম বৈঠক আগামীকাল (সোমবার, ৩১ আগস্ট) ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইস্তাম্বুল শান্তি আলোচনার ভিত্তিতে ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসবে রাশিয়া: পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ২০২২ সালের ইস্তাম্বুল শান্তি আলোচনার ভিত্তিতে ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসতে চায় রাশিয়া। ক্রেমলিনে উচ্চপদস্থ রুশ কর্মকর্তাদের এক বৈঠকে পুতিন এই ঘোষণা দেন। রুশ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইস্তাম্বুলের চুক্তি থেকে কিয়েভের সরে আসার কোনো যুক্তি নেই। কিয়েভ আলোচনায় আগ্রহী হলে মস্কো আলোচনার টেবিল খোলা রেখেছে। তবে এ বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইস্তাম্বুলে ইসরাইলি কনস্যুলেটের বাইরে বন্দুকযুদ্ধ, ২ পুলিশ আহত
ইরান যুদ্ধ ৩৯তম দিনে গড়ানোর মধ্যে আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) ইস্তাম্বুলে ইসরাইলি কনস্যুলেট ভবনের বাইরে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে ২ পুলিশ আহত হন। হামলাকারীদের বিরুদ্ধে পাল্টা গুলি চালায় পুলিশ। ভারতীয় এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তুরস্কে তথ্যমন্ত্রীর দ্বিতীয় দিন, দ্বিপক্ষীয় তথ্য বিনিময়ে এমওইউ সইয়ে নীতিগত সিদ্ধান্ত
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে স্বাধীনতা দিবস উদযাপন
ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ উদযাপিত হয়েছে। এতে অংশ নেন তুরস্ক সফরে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তুরস্ক সম্মেলন: শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যমের গুরুত্বারোপ করেছেন। আজ (শুক্রবার, ২৭ মার্চ) ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট ২০২৬-এ তিনি এ কথা বলেন।

স্ট্র্যাটকম সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন তথ্যমন্ত্রী
তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গতকাল (বুধবার, ২৫ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটায় তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। তুরস্কের ইস্তাম্বুল শহরের কনরাড বসফরাস হোটেলে আগামী ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইসরাইল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম
তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) বিকেলে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান শহিদুল আলমকে স্বাগত জানান।

যাত্রীর প্রাণরক্ষায় বাংলাদেশ বিমানের ফ্লাইটের ইস্তাম্বুলে জরুরি অবতরণ
অসুস্থ যাত্রীর প্রাণ রক্ষার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বিজি-২০১ মেডিকেল ইমারজেন্সি ঘোষণা করে ডাইভার্ট করে ইস্তাম্বুলে জরুরি অবতরণ করানো হয়।

ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফার বৈঠক কাল; রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকি ফ্রান্সের
তৃতীয়বারের মতো রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন। তুরস্কের ইস্তাম্বুলে বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠেয় এ বৈঠকে যুদ্ধবন্দি বিনিময় ও পুতিনের সঙ্গে জেলেনস্কির সম্ভাব্য আলোচনার বিষয় প্রাধান্য পাবে। ইউক্রেনের পক্ষ থেকে দেশটির প্রেসিডেন্ট বিষয়টি নিশ্চিত করলেও এখনো প্রতিক্রিয়া দেয়নি রাশিয়া। এদিকে সমঝোতায় টালবাহানা করলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স।

বন্দিবিনিময়ের পরও রুশ হামলা অব্যাহত
ইস্তাম্বুলে বৈঠকের এক সপ্তাহের মাথায় ৩৯০ জন করে বন্দিবিনিময় করেছে ইউক্রেন ও রাশিয়া। যদিও এর কয়েক ঘণ্টার মাথায় কিয়েভে মস্কোর মিসাইল ও ড্রোনের হামলায় আহত কমপক্ষে ১৫ জন। যুদ্ধবিরতির জন্য রাশিয়ার ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। অন্যদিকে আলোচনার জন্য ভ্যাটিকান সিটি অনুপযুক্ত বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।