Recent event
ঋণ
ফ্ল্যাট বা প্লট কিনবেন? ৪ কোটি টাকা পর্যন্ত লোন দিচ্ছে যেসব ব্যাংক

ফ্ল্যাট বা প্লট কিনবেন? ৪ কোটি টাকা পর্যন্ত লোন দিচ্ছে যেসব ব্যাংক

নিজের একটি মাথা গোঁজার ঠাঁই বা স্বপ্নের বাড়ি নির্মাণ এখন আরও সহজ হতে চলেছে। বাংলাদেশ ব্যাংকের (Bangladesh Bank) নতুন নীতিমালা অনুযায়ী, এখন ব্যাংকগুলো গ্রাহকদের আবাসন ঋণ (Home Loan) হিসেবে ৪ কোটি টাকা পর্যন্ত দেওয়ার সুযোগ পাচ্ছে। মূলত আবাসন খাতকে চাঙা করতে এবং মধ্যবিত্তের আবাসন স্বপ্ন পূরণ নিশ্চিত করতেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরিয়াভিত্তিক ঋণ কার্যক্রম: আসিফ নজরুল

প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরিয়াভিত্তিক ঋণ কার্যক্রম: আসিফ নজরুল

প্রবাসীকল্যাণ ব্যাংকে শরিয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সহজ শর্তে ঋণ ও সক্ষমতা বাড়াতে সরকারের সহযোগিতা চান নারী উদ্যোক্তারা

সহজ শর্তে ঋণ ও সক্ষমতা বাড়াতে সরকারের সহযোগিতা চান নারী উদ্যোক্তারা

দেশে নারী উদ্যোক্তা তৈরি ও তাদের টিকিয়ে রাখতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ পাওয়ার আহ্বান জানিয়েছেন নারী উদ্যোক্তারা। একইসঙ্গে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা সৃষ্টিতে সরকারের সহযোগিতা চান তারা। আজ (সোমবার, ১২ জানুয়ারি) উইমেন চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোর সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান নারী উদ্যোক্তারা। দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এ সভার আয়োজন করে।

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এ জন্য ১০ বছর মেয়াদি শরীয়াহ ভিত্তিক সুকুক ইস্যু করা হচ্ছে। এ বিনিয়োগের বিপরীতে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা পাবে সম্মিলিত ইসলামী ব্যাংক। গতকাল (রোববার, ১১ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

ঋণের ফাঁদে মেঘনা–গোমতী চরাঞ্চলবাসীর জীবন

ঋণের ফাঁদে মেঘনা–গোমতী চরাঞ্চলবাসীর জীবন

ঋণের জালে আটকে আছে কুমিল্লার মেঘনা ও গোমতী নদীর চরাঞ্চলে মানুষের জীবন। ঘনঘন পেশা বদলেও উচ্চহারে ঋণকেন্দ্রিক জীবন থেকে মিলছে না মুক্তি। ঋণের দায় নিয়েই তাই এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকে। দাউদকান্দি ও মেঘনা উপজেলার চরাঞ্চলের বাসিন্দারা পিছিয়ে আছেন উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা আর স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও। যদিও সম্ভাবনাকে কাজে লাগাতে কাজ করে যাচ্ছে সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা।

গ্রাহকের নামে ঋণ জালিয়াতির মামলায় আনসার-ভিডিপি ব্যাংক ব্যবস্থাপক আলমগীর গ্রেপ্তার

গ্রাহকের নামে ঋণ জালিয়াতির মামলায় আনসার-ভিডিপি ব্যাংক ব্যবস্থাপক আলমগীর গ্রেপ্তার

নোয়াখালীতে নামে-বেনামে ঋণ দেয়ার কথা উল্লেখ করে ১০ কোটির টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় চট্রগ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ক্রেডিট কার্ড নির্ভরতা: ঋণের চক্রে জড়িয়ে পড়ার আশঙ্কা, ব্যাংক বলছে দায় গ্রাহকেরই

ক্রেডিট কার্ড নির্ভরতা: ঋণের চক্রে জড়িয়ে পড়ার আশঙ্কা, ব্যাংক বলছে দায় গ্রাহকেরই

সীমাবদ্ধ আয়ে মাস চালাতে মধ্যবিত্ত পরিবারের নানা টানাপোড়েন। সাধ ও সাধ্যের মিলন ঘটাতে নিকটজন কিংবা ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেয়ে, তারা ঝুঁকছেন ক্রেডিট কার্ড ব্যবহারের দিকে। তবে এর মাধ্যমে বাকিতে পণ্য কেনার সুযোগ নিতে গিয়ে অনেকেই অজান্তেই জড়িয়ে পড়ছেন ঋণের চক্রে। যদিও এই দায় বেহিসাবী গ্রাহকেরই, বললেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

দুই বছরের সময় দিলে এক্সিম ব্যাংক শতভাগ ঘুরে দাঁড়াবে: চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন

দুই বছরের সময় দিলে এক্সিম ব্যাংক শতভাগ ঘুরে দাঁড়াবে: চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন

দেশের মোট রপ্তানির প্রায় ৫ শতাংশই লেনদেন হয় এক্সিম ব্যাংকের মাধ্যমে। তাই দুই বছরের সময় দিলে ব্যাংকটি শতভাগ ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন। তিনি বলেন, ‘খেলাপি ও মন্দ ঋণ আদায়ে ব্যাংক বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাচ্চুসহ ৯ জনের নামে দুদকের মামলা

১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাচ্চুসহ ৯ জনের নামে দুদকের মামলা

ঋণের নামে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আজ (রোববার, ১৭ আগস্ট) দুদকের উপ-পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে এ মামলাটি করেন।

প্রবাসী বাংলাদেশিদের আত্মহত্যা রোধে রাষ্ট্রদূতের সতর্কবার্তা

প্রবাসী বাংলাদেশিদের আত্মহত্যা রোধে রাষ্ট্রদূতের সতর্কবার্তা

আর্থিক সংকট ও পারিবারিক কলহে হতাশাগ্রস্ত হয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছেন অনেক রেমিট্যান্স যোদ্ধা। গত এক বছরে শুধু আমিরাতে মারা গেছেন ৩২ প্রবাসী বাংলাদেশি। এমন পরিস্থিতিতে রাষ্ট্রদূত প্রবাসী শ্রমিকদের পারিবারিক সহযোগিতা বাড়াতে এবং বিদেশযাত্রার জন্য উচ্চ সুদে ঋণ না নিয়ে প্রবাসীকল্যাণ ব্যাংকের সুবিধা গ্রহণের পরামর্শ দিয়েছেন।

কৃষি ঋণের চাহিদা বাড়ছে, চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা

কৃষি ঋণের চাহিদা বাড়ছে, চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা

কৃষিখাত ঘিরে নতুন নতুন উদ্যোক্তার পাশাপাশি বাড়ছে ঋণের চাহিদা। যদিও চাহিদার বিপরীতে কৃষিঋণ বিতরণে অনীহা রয়েছে ব্যাংকগুলোর। গত এক মাসের ব্যবধানে সামান্য বাড়লেও অর্থবছরের ব্যবধানে কৃষি ঋণ বিতরণ কমেছে এক হাজার কোটি টাকারও বেশি। নতুন অর্থবছরের কৃষিঋণ বিতরণের নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, চলতি অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৬৩ শতাংশ বেশি।

নীতি সুদহার কমিয়ে ব্যবসায়িক কার্যক্রমে গতি ফেরাতে চায় বাংলাদেশ ব্যাংক

নীতি সুদহার কমিয়ে ব্যবসায়িক কার্যক্রমে গতি ফেরাতে চায় বাংলাদেশ ব্যাংক

দীর্ঘদিন তারল্য ঘাটতির পাশাপাশি ঋণ বিতরণেও মন্থর গতি ব্যাংক খাতে। ব্যবসা ও বিনিয়োগে সুদহারজনিত প্রতিবন্ধকতার কারণে উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থানের ওপর পড়ছে নেতিবাচক প্রভাব। এমন প্রেক্ষাপটে সম্প্রসারণমূলক মুদ্রানীতির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার কমিয়ে ব্যবসায়িক কার্যক্রমে গতি ফেরাতে চায়। যদিও অর্থনীতিবিদদের মত, নীতি সুদহার কমায় মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি হতে পারে। ব্যবসা, বিনিয়োগ ও উৎপাদনে গতি আনতে আনা এমন পদক্ষেপ বাস্তবায়নে পর্যবেক্ষণেও গুরুত্ব দেয়ার পরামর্শ তাদের।