
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম: সৌদি আরব
পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহী বাহিনীর চালিত ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) গভীর রাতে ড্রোনটি ভূপাতিত করার পর জোটের পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা। ৫৭টি মুসলিম দেশের সংস্থা ওআইসি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মক্কা-মদিনায় হুথিদের হামলার তীব্র নিন্দা ওআইসির
পবিত্র মক্কা নগরী ও মদিনা অঞ্চলে হুথি গোষ্ঠীর চালানো বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। সংস্থাটি বলেছে, এসব হামলা বেসামরিক মানুষকে আতঙ্কিত করা, পবিত্র স্থান ও মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা এবং বিশ্বজুড়ে মুসলিমদের অনুভূতিতে আঘাত হানার হীন উদ্দেশ্যে চালানো হয়েছে। খবর আল জাজিরার।

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। আজ (মঙ্গলবার, ১২ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিনে ইসরাইলি ‘উপনিবেশ স্থাপনে’র নিন্দা তুরস্কের
ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে ইসরাইলের ‘অবৈধ কর্মকাণ্ড’ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত তুরস্কের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আহমেদ ইলদিজ। ফিলিস্তিনি জনগণের অধিকার, জমি, নিরাপত্তা ও মর্যাদার ওপর ইসরাইলের চলমান হামলা বন্ধে সংকটের মূল কারণগুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সোচ্চার হতে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি উপদেষ্টা আসিফের আহ্বান
বিশ্বব্যাপী চলমান ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ওআইসিভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (সোমবার, ৩০ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।

ওআইসিকে রোহিঙ্গাদের জন্য আর্থিক ও মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে চলমান আইনি কার্যক্রমে অর্থায়নে সহায়তা এবং কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্য ওআইসি দেশসমূহকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (রোববার, ২২ মে) বিকেলে তুরস্কের ইস্তাম্বুল ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের ৫১তম সম্মেলনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা বিষয়ে ওআইসি অ্যাডহক মিনিস্টারিয়াল কমিটির বিশেষ সেশনে এ আহ্বান জানান তিনি।

প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প নেই: ইসি সানাউল্লাহ
পর্যবেক্ষক হতে বিভিন্ন দেশের আগ্রহ প্রকাশ
প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এর মধ্যে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ। সোমবার ওআইসিভুক্ত ১৯ দেশের মিশন প্রধানদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতিসহ প্রবাসী ভোটারদের ভোটের সুযোগ করে দিতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে মালয়েশিয়া মিশন প্রধান সুহাদা ওসমান বলেন, নির্বাচন'সহ সব বিষয়ে সমর্থন করে মালয়েশিয়ার।

ওআইসিভুক্ত ১৯ দেশের মিশন প্রধানদের সাথে বৈঠকে নির্বাচন কমিশন
ওআইসিভুক্ত ১৯ দেশের মিশন প্রধানদের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। আজ (সোমবার, ১৭ মার্চ) সকালে এ বৈঠক শুরু হয়। এর আগে এ ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়ে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন।

গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাবে সমর্থন ইউরোপের চার দেশের
ওআইসির পর গাজা পুনর্গঠনে মিশরের দেয়া প্রস্তাবে সমর্থন দিয়েছে ইউরোপের চার দেশ, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য।

পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরানকে ট্রাম্পের চিঠি
ইরানকে পরমাণু অস্ত্র নিয়ে দুদেশের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরানকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ও হুমকির মধ্যে আলোচনা হবে না বলে সাফ জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে আরব লীগের পর গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাবকে সমর্থন দিয়েছে ওআইসি। এছাড়াও উপত্যকায় ত্রাণ সরবরাহ শুরু করতে ইসরাইলকে ৪ দিনের আল্টিমেটাম দিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী।

গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাবে ওআইসির সমর্থন
আরব লীগের পর গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাবে সমর্থন দিয়েছে ওআইসি। শনিবার জেদ্দায় সংস্থাটির জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী ধাপ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন ও জাপানের সমর্থন লাভের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী।

বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বাংলাদেশ-পাকিস্তান যৌথ উদ্যোগের আহ্বান
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ অনাবিষ্কৃত নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন উভয় দেশের ব্যবসায়ীরা।