এক বিবৃতিতে ওআইসি সাধারণ সচিবালয় উল্লেখ করে, পবিত্র স্থান, মসজিদ ও বেসামরিক স্থাপনায় হামলা এক ধরনের সন্ত্রাসবাদ—যা ইসলামী মূল্যবোধ, আন্তর্জাতিক রীতি ও আইনের পরিপন্থী।
সংস্থাটি আরও যোগ করে, পবিত্র স্থানের মর্যাদা ও পবিত্রতা লঙ্ঘন এমন একটি অপরাধ যা কোনোভাবেই গ্রহণযোগ্য বা বরদাশতযোগ্য নয় এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে ওআইসি জানায়, দেশটির পবিত্র স্থান ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা বিধান এবং নিজস্ব সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় রিয়াদ যেসব পদক্ষেপ নেবে, তাতে সংস্থাটির পূর্ণ সমর্থন রয়েছে।





