
নেত্রকোণায় চুরির অপবাদে কিশোরের মাথা ন্যাড়া, গ্রাম পুলিশ সদস্য আটক
নেত্রকোণার কলমাকান্দায় চুরির অপবাদে জনসম্মুখে কিশোরের মাথা ন্যাড়া করার অভিযোগে রতন রবিদাস নামে এক গ্রাম পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর
নেত্রকোণার কলমাকান্দায় বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত হারানো নূরুল আমিন নতুন ঘর উপহার পেয়েছেন। নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত উদ্যোগে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নে নূরুল আমিনের জন্য এ নতুন পাকা ঘর তৈরি করা হয়েছে।

নেত্রকোণায় পাহাড়ে ঘুরতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দার পাঁচগাঁও পাহাড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মোটরসাইকেল থেকে পড়ে হুমায়ুন আহমেদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ৫ জুন) বিকেলে উপজেলার পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা এলাকার প্রধান সড়কে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোলাম মোস্তফার ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

নেত্রকোণায় সিমেন্টের খুঁটির নিচে পড়ে শিশুর মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দায় সিমেন্টের খুঁটির নিচে চাপা পড়ে ইউসুফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২১ মে) সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ফকির চান্দুয়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ স্থানীয় আব্দুল সাত্তারের ছেলে।

নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
নেত্রকোণার কলমাকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতাহাতি ও মারামারির ঘটনায় বাবুল মিয়া (৬২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ (রোববার, ১৭ মে) সকালে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল গ্রামের ধানখেতে এ ঘটনা ঘটে।

নেত্রকোণায় নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার
নেত্রকোণার কলমাকান্দায় নিখোঁজের দুদিন পর ছয় বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ৬ মে) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাগলা এলাকার সনুড়া জসিউড়া গ্রামের একটি পরিত্যক্ত ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নেত্রকোণায় শিশু হত্যার দায়ে তরুণীর ১০ বছরের কারাদণ্ড
নেত্রকোণার কলমাকন্দায় পূর্ব শত্রুতার জেরে ছয় বছরের শিশু সাইফ খান সালমান হত্যার দায়ে প্রতিবেশী তানিয়া আক্তারকে ১০ বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু আদালতের বিচারক।

নেত্রকোণায় মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে মায়ের মৃত্যু
মাদ্রাসা ছুটি হওয়ায় মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন মা রোকেয়া আক্তার (৪৫)। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) বিকালে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পূর্ব বাজার এলাকায় ইট বোঝাই লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন রোকেয়া আক্তার (৪৫)।

নেত্রকোণার কলমাকান্দায় খালে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দায় খালের পানিতে ডুবে মোস্তফা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কয়রাখালি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ওই গ্রামের জহিরুল ইসলাম ও সালমা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

নেত্রকোণায় অবৈধভাবে বালু পরিবহনে আটক তিন
নেত্রকোণার কলমাকান্দায় অবৈধ বালু পরিবহন করায় স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় বালু বোঝাই একটি নৌকা জব্দ করে। আজ (শনিবার, ৫ জুলাই) সন্ধ্যায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বিশরপাশা এলাকা থেকে বালু বোঝাই একটি নৌকাসহ তিনজনকে আটক করে পুলিশ।

নেত্রকোণায় খাদ্যের সন্ধানে লোকালয়ে বুনো হাতির পাল
নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে বুনো হাতির পাল। এ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হলেও পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন সীমান্তে হাতি আসাটাই স্বাভাবিক। তবে সীমান্তের জাগিরপাড়া এলাকায় জমির কাঁচাপাকা ধান খেয়ে ফেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ফলে বুনো হাতির আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্ত এলাকার জাগিরপাড়া, হাতিবেড়, চন্দ্রডিঙ্গা, বেতগড়াসহ বেশ কয়েকটি গ্রামে।

সেনাবাহিনীর অভিযানে ১২১ পিস ভারতীয় কম্বল জব্দ
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা ১২১ পিস কম্বল জব্দ করেছে সেনাবাহিনী। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।