স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় খেলার ছলে স্থানীয় শিশুদের সঙ্গে ছিল শিশু ইউসুফ। এসময় পাশে দাঁড় করিয়ে রাখা বেশকিছু সিমেন্টের খুঁটি ইউসুফের ওপর পড়ে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, নেত্রকোণা-বেতোয়া সড়কের ফকির চান্দুয়াইল গ্রামে রাস্তায় ব্যবহারের জন্য ঠিকাদার বেশ কিছু পাঁচ থেকে ছয় ফুট লম্বা সিমেন্টের খুঁটি তৈরি করেন। এর মধ্যে কিছু খুঁটি দিয়ে অস্থায়ীভাবে ঘর নির্মাণ করে কাজ করতেন শ্রমিকরা।
আরও পড়ুন:
শ্রমিকরা চলে গেলে অস্থায়ী ঘরটিও ভেঙে ফেলে ঠিকাদারের লোকজন। তবে ভাঙা ঘরের খুঁটির সঙ্গে রাস্তায় ব্যবহারের বাকি খুঁটিগুলোও তারা ঝুঁকিপূর্ণভাবে দাঁড় করিয়ে রেখে যায়।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সামসাদ সারোয়ার সামিন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু ইউসুফের মৃত্যু হয়েছে। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।’
কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



