কষ্টিপাথর
কষ্টিপাথরের কালীমূর্তিসহ কোটি টাকার মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪

কষ্টিপাথরের কালীমূর্তিসহ কোটি টাকার মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪

ফরিদপুর শহরের সদর হাসপাতাল সংলগ্ন ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ীর উত্তর মন্দির থেকে চুরি হওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রূপার অলংকারসহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পঞ্চগড়ে বিজিবির অভিযানে কষ্টিপাথরসহ আটক ২

পঞ্চগড়ে বিজিবির অভিযানে কষ্টিপাথরসহ আটক ২

ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) বিশেষ অভিযানে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর, দু’টি মোটরসাইকেল ও অন্যান্য মালামালসহ দুলাল হোসেন (৩৬) ও কলিম উদ্দিন (৪০) নামের দু’জনকে আটক করা হয়েছে।

দিনাজপুরে বিজিবির অভিযানে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

দিনাজপুরে বিজিবির অভিযানে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

দিনাজপুরে পৃথক দুটি অভিযানে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া প্রত্নবস্তুর মধ্যে রয়েছে একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ, একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি এবং একটি বেলে পাথরের মনসা মূর্তি। বিজিবির দাবি, এসব প্রত্নবস্তু বিদেশে পাচারের আগেই উদ্ধার করা হয়েছে।

দিনাজপুরে বিজিবির অভিযান: কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

দিনাজপুরে বিজিবির অভিযান: কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে ভারতে পাচারের উদ্দেশে রাখা দুইটি কষ্টিপাথরের মূর্তিসহ রাসেল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ এক পাচারকারী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ এক পাচারকারী গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখরী ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১৩ এর রংপুরের একটি দল। এসময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লাল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।