আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে মন্দিরের তালা কেটে কালীমূর্তিসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেয়া তথ্য অনুযায়ী মাটির নিচ থেকে ২০ কেজি ওজনের কষ্টিপাথরের কালীমূর্তি, পাঁচ ভরি স্বর্ণালংকার, ৩০ ভরি রূপার অলংকার ও ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়।
এছাড়া চুরি করা অলংকার গলানো আট আনা স্বর্ণও উদ্ধার করেছে পুলিশ।





