
চেরি ফুলের সৌন্দর্যে ঢাকা কানাডা; স্বপ্নিল রঙে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
চেরি ফুলের সৌন্দর্যে সমগ্র কানাডা যেন এখন স্বপ্নময় আবেশে ঢাকা। রূপ-বৈচিত্র্যে ভরপুর বেশ কয়েকটি প্রদেশ। নয়নাভিরাম এ দৃশ্য উপভোগে মেতে উঠেছেন প্রকৃতিপ্রেমীরা। পিছিয়ে নেই স্থানীয় বাংলাদেশিরাও।

এবারের ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামগুলো নিয়ে জানা-অজানা
ফুটবল বিশ্বকাপ দেশের সীমানা পেরিয়ে এক মহোৎসবের আসর। বিশ্বকাপ ঘিরে উত্তর আমেরিকার ১৬ শহরে এখন সাজ সাজ রব। মেক্সিকোর ঐতিহ্য, কানাডার আধুনিকতা আর আমেরিকার গতির মিশেলে বৈচিত্র্যময় এক মুহূর্তের সাক্ষী হওয়ার অপেক্ষায় পুরো দুনিয়ার ফুটবলপ্রেমীরা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর জন্য প্রস্তুত মেক্সিকো সিটি থেকে টরোন্টো কিংবা আটলান্টা থেকে লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামগুলো।

কানাডার পার্লামেন্টে অভিবাসী বাঙালিদের কণ্ঠস্বর ডলি বেগম
বাংলাদেশি বংশোদ্ভূত নবনির্বাচিত কানাডীয় এমপি ডলি বেগম কানাডায় বসবাসরত বাঙালি কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন অনেকে। তার কণ্ঠে দেশটির পার্লামেন্টে অভিবাসী ও অভিবাসনপ্রত্যাশী বাঙালিদের সমস্যা-সম্ভাবনার বিষয়গুলো আরও জোরালোভাবে উঠে আসবে—এমন প্রত্যাশা রয়েছে কমিউনিটির মধ্যে। বিশ্লেষকদের মতে, টরন্টোর আসনটি ভবিষ্যতেও বাংলাদেশিদের প্রতিনিধিত্বে ধরে রাখা অনেকটাই নির্ভর করবে এমপি হিসেবে ডলি বেগমের সফলতার ওপর।

কানাডার নতুন আইনে শঙ্কায় বাংলাদেশিসহ হাজারো শরণার্থী
কানাডায় নতুন অভিবাসন আইন কার্যকর হওয়ায় বাংলাদেশিসহ হাজার হাজার শরণার্থী আবেদন বাতিল হওয়ার শঙ্কা দেয়া দিয়েছে। বিল সি টুয়েলভ নামের এ আইনের আওতায় পুরনো আবেদনগুলোর ওপরও এর প্রভাব পড়বে। এতে দেশে ফেরত পাঠানো হতে পারে বহু অভিবাসন প্রত্যাশীকে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা: ঈদের আগে বাড়তি খরচে দুশ্চিন্তায় কানাডার বাংলাদেশিরা
মধ্যপ্রাচ্য সংকটে বিশ্বব্যাপী চড়া তেলের বাজার। ঈদের আগে যার সরাসরি প্রভাব পড়েছে কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রায়। দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় লাগাম টানছেন ঈদের বাজারে।

বিশ্বকাপ ফুটবল: মেক্সিকো, নিউ ইয়র্ক ও কানাডায় চূড়ান্ত কাউন্টডাউন শুরু
ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি আর মাত্র ১০০ দিন। এ উপলক্ষ্যে মেক্সিকোর জোসালো সিটি, নিউ ইয়র্কের টাইমস স্কয়ার ও কানাডার হার্বার স্কয়ারে আজ থেকে শুরু হয়েছে টুর্নামেন্টের চূড়ান্ত কাউন্টডাউন।

ইরান ইস্যুতে ট্রাম্পের প্রতি ক্ষোভ বাড়ছে কানাডার সাধারণ মানুষের
কানাডাজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বেড়েছে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ। অচিরেই যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন অভিবাসী বাংলাদেশিসহ নানা শ্রেণি পেশার মানুষ। প্রধানমন্ত্রী মার্ক কার্নি সরকার জানিয়েছে, জোর করে ক্ষমতার পালাবদল চায় না অটোয়া।

অর্থনৈতিক সংকট ঘুচবে, বাড়বে কর্মসংস্থান—নতুন সরকারের কাছে প্রত্যাশা কানাডা প্রবাসীদের
দেশের সুনাম বিশ্বব্যাপী তুলে ধরতে নতুন সরকার বদ্ধপরিকর থাকবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। এতে অর্থনৈতিক সংকট যেমন ঘুচবে তেমনি বাড়বে কর্মসংস্থান। স্বাস্থ্যসেবা, আইটিসহ কারিগরি বিভিন্ন কাজে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান বিশেষজ্ঞদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ: এক ম্যাচ হাতে রেখেই সুপার এইটে নিউজিল্যান্ড
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কানাডাকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আর এক ম্যাচ বাকি থাকতেই সুপার এইটের লড়াই থেকে ছিটকে গেলো একই গ্রুপে থাকা আফগানিস্তান।

কানাডায় হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ১০
কানাডার একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে ১০জন নিহত হয়েছে। তাদের মধ্যে বন্দুকধারী নিজেও ছিল বলে জানা গেছে। গতকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) কানাডার পশ্চিমাঞ্চলের শহর ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুলে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের ধারণা আক্রমণকারী একজন নারী ছিলেন।

স্থিতিশীল রাষ্ট্রের প্রত্যাশায় পোস্টাল ব্যালটে ভোট দিলেন কানাডার প্রবাসী বাংলাদেশিরা
নতুন সরকারের কাছে একটি স্থিতিশীল রাষ্ট্রের প্রত্যাশা কানাডায় বসবাসরত বাংলাদেশিদের। ব্যবসায়ীক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার কার্যকর সংস্কারকে তারা ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। সে কথা মাথায় রেখেই পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন প্রবাসীরা।

ভুল ইমেইলের পর ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানালো অ্যামাজন
যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন জানিয়েছে, তারা ১৬ হাজার কর্মী ছাঁটাই করবে। তবে এ তথ্য প্রকাশ পায় ভুল করে পাঠানো একটি ইমেইলের মাধ্যমে।