
আচরণবিধি লঙ্ঘন: সাতক্ষীরায় বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের দুই হেভিওয়েট প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। অভিযুক্ত দুই প্রার্থী হলেন, বিএনপি মনোনীত হাবিবুল ইসলাম হাবিব এবং জামায়াতে ইসলামীর অধ্যাপক ইজ্জত উল্লাহ।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারজিস ও নওশাদকে শোকজ
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা সারজিস আলম ও বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: শেরপুর-৩ আসনে দুই বিএনপি প্রার্থীকে শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল ও শ্রীবরদী পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুলকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

চুয়েটে র্যাগিংয়ের অভিযোগ: ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র্যাগিংয়ের অভিযোগে ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তরা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। আজ (সোমবার, ১৮ আগস্ট) (সোমবার) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক ১০টি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এনসিপির ৫ নেতাকে দেয়া শোকজ প্রত্যাহার
জুলাই অভ্যুত্থান দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজারে অবকাশযাপন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ কেন্দ্রীয় নেতাকে দেয়া কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রত্যাহার করে নেয়া হয়েছে। আজ (শনিবার, ১৬ আগস্ট) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।