
স্থানীয় কাউন্সিল নির্বাচনে ভরাডুবি; বাড়ছে স্টারমারের পদ হারানোর শঙ্কা
স্থানীয় কাউন্সিল নির্বাচনে ব্যাপক ভরাডুবির জেরে কিয়ার স্টারমারের প্রধানমন্ত্রিত্ব পদ হারানোর শঙ্কা ক্রমেই বাড়ছে। এরইমধ্যে স্টারমার পদত্যাগে অস্বীকৃতি জানালেও, খোদ লেবার পার্টির অন্দরে বাড়ছে ক্ষোভ। এ অবস্থায় টালমাল ব্রিটেনের রাজনীতি। ফের মাঝপথে বদলে যাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী? নাকি সবকিছু মোকাবিলা করে ফের ঘুরে দাঁড়াতে পারবেন স্টারমার?

সঙ্কটে কিয়ার স্টারমার: ব্রিটিশ প্রধানমন্ত্রীর উত্তরসূরি হতে পারেন যারা
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। জেফরি এপস্টেইন কেলেঙ্কারিতে বিতর্কিত লর্ড পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্তকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। স্টারমার নিজেই স্বীকার করেছেন যে ম্যান্ডেলসন ও শিশু যৌন অপরাধী এপস্টেইনের সম্পর্কের বিষয়ে জানতেন। এরপরই নিজ দলের ভেতরে-বাইরে তার বিচারবুদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিদ্রোহের মুখেও পদত্যাগ করবেন না স্টারমার, পদ ছাড়লেন ব্রিটিশ মন্ত্রী
নির্বাচনে ভরাডুবির জেরে নিজ দলের ভেতরে তীব্র বিদ্রোহের মুখে পড়লেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আজ (মঙ্গলবার, ১২ মে) মন্ত্রিসভার বৈঠকে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সব চাপ উপেক্ষা করে তিনি ‘দেশ পরিচালনার কাজ’ চালিয়ে যাবেন। তবে এরই মধ্যে সরকারের প্রথম কোনো মন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন কমিউনিটিবিষয়ক মন্ত্রী মিয়াত্তাহ ফাহনবুলেহ। টিআরটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পদত্যাগ চাপে স্টারমারের নেতৃত্ব সংকটে
যুক্তরাজ্যে তীব্র হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি। উদ্ভূত পরিস্থিতিতে কিছুক্ষণ আগে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন কিয়ার স্টারমার। বৈঠকে প্রধানমন্ত্রীর পদে থেকে দায়িত্ব পালন করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ লেবার পার্টির ৭২ এমপি। এরইমধ্যে স্টারমারের স্থলাভিষক্ত হিসেবে ক্যাথরিন ওয়েস্ট, ওয়েস স্ট্রিটিং, অ্যাঞ্জেলা রেইনার, অ্যান্ডি বার্নহামসহ বেশ কয়েকজনের নাম ওঠে আসছে।

যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন; স্টারমার সরকারের জনপ্রিয়তার বড় পরীক্ষা
যুক্তরাজ্যের ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে স্থানীয় সরকার নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ২০২৪ সালে ভূমিধস জয়ের পর ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকারের জন্য এই নির্বাচনকে সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্কে তিক্ততা
মিত্রদের ‘কাগুজে বাঘ’ বানাতে চায় না ওয়াশিংটন
ইরান যুদ্ধে আশানুরূপ সামরিক সহায়তা না পাওয়ায় ন্যাটো মিত্রদের ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের ওপর ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ (ডিপার্টমেন্ট অব ওয়ার) মিত্রদের ‘কাগুজে বাঘ’ না হয়ে নিজ নিজ দায়িত্ব পালনের হুঁশিয়ারি দিয়েছে। একই সঙ্গে ১৯৮২ সালের স্মৃতিবিজড়িত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ব্রিটিশ দাবির প্রতি মার্কিন সমর্থন পুনর্বিবেচনার একটি বিতর্কিত প্রস্তাব সামনে এসেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেনের দাবিতে অবস্থান বদলাতে পারে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধে পাশে না থাকায় যুক্তরাজ্যকে ‘শাস্তি’ দিতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ব্রিটিশ দাবির বিষয়ে দীর্ঘদিনের নীতি পর্যালোচনার কথা ভাবছে ওয়াশিংটন। পেন্টাগনের অভ্যন্তরীণ একটি ইমেইল ফাঁসের পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

‘আমি যা করছি, তা খুব ভালোভাবেই কাজে দিচ্ছে’: বিবিসিকে ট্রাম্প
ইরানকে দেয়া নিজের সাম্প্রতিক হুমকিগুলো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি যা বলছি বা যা করছি, তা মনে হচ্ছে খুব ভালোভাবেই কাজে দিচ্ছে।’ বিবিসির সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজে আন্তর্জাতিক মিশনের নেতৃত্ব দেবে ব্রিটেন ও ফ্রান্স: স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই ‘নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে হরমুজ প্রণালিতে একটি বহুজাতিক মিশনের নেতৃত্ব দেবে ব্রিটেন ও ফ্রান্স। সম্প্রতি আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনর্বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিনের মিত্র যুক্তরাজ্যকে কড়া ভাষায় সমালোচনা করে বলেছেন, দেশটির সঙ্গে করা বাণিজ্যচুক্তি আরও প্রতিকূল শর্তে পুনর্বিবেচনা করা হতে পারে। তুরুস্কের আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধে সমর্থন দেবে না যুক্তরাজ্য: স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যতই চাপ আসুক না কেন, ইরান নিয়ে যুদ্ধে ব্রিটেনকে জড়িয়ে ফেলা যাবে না এবং হরমুজ প্রণালিতে কোনো ধরনের অবরোধের পরিকল্পনাকে যুক্তরাজ্য সমর্থন করবে না।

যুদ্ধবিরতি অঞ্চল ও বিশ্বকে স্বস্তির মুহূর্ত দেবে: স্টারমার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিশ্বনেতাদের সঙ্গে তিনিও এ বিষয়ে এক কাতারে যোগ দিলেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।