
শিক্ষায় বাজেটের ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্য: শিক্ষামন্ত্রী
শিক্ষায় সরকারের বিনিয়োগ বাড়িয়ে জাতীয় বাজেটের ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘বর্তমানে জাতীয় বাজেটের ৩ দশমিক ৪ শতাংশ শিক্ষায় বরাদ্দ রয়েছে। প্রধানমন্ত্রী এই বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান।’

স্কুলের ছাত্রীদের ‘পিংক সাইকেল’ দেয়া হবে: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ উপহার দিতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিগগির এ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। একইসঙ্গে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও অ্যাওয়ার্ড দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (KUET) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (B.Sc Engineering & Urban Planning) শ্রেণিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি ২০২৭ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে ডুবে সায়েম ফেরদৌস নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

কুয়েটে ২০২৫-২৬ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি আর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রভাব, ক্লাসে যায়নি শিক্ষার্থীদের একাংশ
প্রকৌশলী অধিকার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রভাব পড়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ডিপার্টমেন্টে আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকাল থেকেই ক্লাসে যায়নি শিক্ষার্থীরা। তবে বেশ কয়েকটি ডিপার্টমেন্টে ক্লাস চলতে দেখা গেছে কুয়েটে।

পাঁচ মাস পর কুয়েটে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু
পাঁচ মাস পর আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) থেকে আবারও অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে গতকাল (সোমবার, ২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশনা দেন।

কুয়েটে তৃতীয় দিনের মতো প্রশাসনিক কার্যক্রম বন্ধ
শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচার দাবি
ছাত্র রাজনীতি ইস্যু কেন্দ্র করে চলতি মাসের ফেব্রুয়ারিতে ঘটা সংঘর্ষ ও লাঞ্ছিতের ঘটনার বিচার দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষকরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন। আজ (মঙ্গলবার, ২০ মে) টানা তৃতীয় দিনের মতো ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির’ ব্যানারে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এর আগে, শিক্ষকরা একই দাবিতে একাডেমিক কার্যক্রমেও অংশ নেওয়া থেকে বিরত ছিলেন।

কুয়েট শিক্ষকরা ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অটল
ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অটল রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ (সোমবার, ৫ মে) সকাল ১১টা থেকে টানা ২ ঘণ্টার বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান শিক্ষকরা। একইসঙ্গে জানানো হয় ৫ দাবি।

কুয়েটে নতুন ভিসির অধীনে দীর্ঘদিন পরে শিক্ষা কার্যক্রম শুরু
নতুন ভিসির অধীনে দীর্ঘদিন পরে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। সিন্ডিকেট সভার পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ (রোববার, ৪ মে) থেকে কুয়েটে শুরু হচ্ছে অ্যাকাডেমিক কার্যক্রম।

কুয়েটের অন্তর্বর্তী ভিসি হযরত আলী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অন্তর্বর্তী ভিসি হিসেবে ড. মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক।

কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও উপ উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপাচার্যকে দায়িত্ব থেকে সরিয়ে নিজ বিভাগে ন্যস্ত করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২৫ এপ্রিল) রাতে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেমের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।