কূটনীতি
ট্রাম্পের মন্তব্যের পর সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

ট্রাম্পের মন্তব্যের পর সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

‘বেইজিং যদি হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সহায়তা না করে, তাহলে চীনের প্রেসিডেন্টের সঙ্গে নির্ধারিত বৈঠক পিছিয়ে যেতে পারে।’—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এমন মন্তব্যের পর অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন।

যুক্তরাষ্ট্র–ইসরাইলের বিমান হামলার মধ্যে আলোচনায় অনাগ্রহ ইরানের

যুক্তরাষ্ট্র–ইসরাইলের বিমান হামলার মধ্যে আলোচনায় অনাগ্রহ ইরানের

যুক্তরাষ্ট্রকে ইরানের বৈধ অধিকার স্বীকার, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যৎ আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও অন্যান্য ইরানি কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ ঘিরে ‘সূক্ষ্ম ভারসাম্যে’ নীতিতে ফ্রান্স

ইরান যুদ্ধ ঘিরে ‘সূক্ষ্ম ভারসাম্যে’ নীতিতে ফ্রান্স

ইরানে ১ হাজার ২০০ জনের বেশি নিহত হওয়ার পরও চলমান যুক্তরাষ্ট্র–ইসরাইল যুদ্ধ নিয়ে ফ্রান্স সতর্ক কূটনৈতিক অবস্থান নিয়েছে।

স্টারমারের সঙ্গে ফোনালাপে ইরান ইস্যুতে কূটনৈতিক উদ্যোগের কথা এরদোয়ানের

স্টারমারের সঙ্গে ফোনালাপে ইরান ইস্যুতে কূটনৈতিক উদ্যোগের কথা এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনালাপে ইরান ইস্যুতে সংলাপের উপযোগী পরিবেশ তৈরিতে আরও উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। তুর্কি প্রেসিডেন্সির এক বিবৃতির বরাত দিয়ে আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিএনপির পররাষ্ট্রনীতির স্লোগানও ‘সবার আগে বাংলাদেশ’; দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও বিনিয়োগই চ্যালেঞ্জ

বিএনপির পররাষ্ট্রনীতির স্লোগানও ‘সবার আগে বাংলাদেশ’; দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও বিনিয়োগই চ্যালেঞ্জ

বিএনপি সরকারের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতিতে গুরুত্ব পাবে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি। তবে সেখানে প্রতিবেশী ও পরাশক্তিদের সঙ্গে কেমন সম্পর্ক হবে নতুন সরকারের? বিশ্লেষকদের মতে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন, বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিতে হবে নতুনদের। একই সঙ্গে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারসাম্য বজায় রেখে কূটনীতিতে সমতা ফেরাতে হবে।

চীন-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি সফরের কথা জানালেন ট্রাম্প

চীন-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি সফরের কথা জানালেন ট্রাম্প

চলতি বছর চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্প নিজেই এসব তথ্য জানান।

ইরানের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে নিজের প্রেসিডেন্সি হুমকির মুখে ফেলবে ট্রাম্প?

ইরানের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে নিজের প্রেসিডেন্সি হুমকির মুখে ফেলবে ট্রাম্প?

নির্বাচনে ঘোষণা দিয়েই এসেছিলেন যে, যুদ্ধ নয়, সারাবিশ্বে শান্তি চান তিনি। কিন্তু মিত্র ইসরাইলের কারণে শেষ পর্যন্ত হয়তো এ অবস্থান নড়বড়ে হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, ইউক্রেনের গতিপথ বদলে এর মধ্যেই হাজার হাজার সমরাস্ত্র গেছে মধ্যপ্রাচ্যে। কূটনীতিকরা বলছেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে হুমকিতে পড়তে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিও।

পাল্টাপাল্টি হামলায়ও থেমে নেই ইউক্রেন-রাশিয়ার কূটনীতি

পাল্টাপাল্টি হামলায়ও থেমে নেই ইউক্রেন-রাশিয়ার কূটনীতি

রাশিয়ার সামরিক ঘাঁটিতে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলার পেরিয়েছে ৩ দিন। অথচ এখনো টক অফ দ্য ওয়ার্ল্ড ‘অপারেশন স্পাইডার ওয়েব’। ক্রেমলিন বলছে, হামলার বিষয়ে রুশ প্রেসিডেন্টকে অবগত করা হয়েছে। বর্তমানে পুতিনের নির্দেশে চলছে তদন্ত। অন্যদিকে হোয়াইট হাউজের দাবি, হামলার আগে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে কিছুই জানায়নি ইউক্রেন।

সিরিয়ার ওপর ইরান ও রাশিয়ার প্রভাব কমানোর চেষ্টায় ট্রাম্প

সিরিয়ার ওপর ইরান ও রাশিয়ার প্রভাব কমানোর চেষ্টায় ট্রাম্প

একসময় শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় থাকা সিরিয়ার আহমেদ আল-শারাহ-কে প্রশংসায় ভাসিয়ে মূলত দেশটির ওপর থেকে ইরান ও রাশিয়ার প্রভাব কমানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, শত্রুর সঙ্গে সমঝোতার এই কূটনীতি সমালোচিত হলেও ট্রাম্পের সিদ্ধান্ত বড় প্রভাব রাখবে মধ্যপ্রাচ্য-ওয়াশিংটন সম্পর্কে। তারা মনে করেন, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে সেখানকার অর্থনীতি পুনর্গঠনে আরব নেতাদের বিনিয়োগের পথ সুগম করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই, ট্রাম্পের এই ঘোষণাকে সিরিয় অন্তর্বর্তী সরকার প্রধান আহমেদ আল-শারার দ্বিতীয় বিজয় হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

নির্বাচন কবে, বিএনপির কাছে জানতে চেয়েছেন রুশ রাষ্ট্রদূত: আমীর খসরু

নির্বাচন কবে, বিএনপির কাছে জানতে চেয়েছেন রুশ রাষ্ট্রদূত: আমীর খসরু

বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে, সে বিষয়ে বিএনপির কাছে জানতে চেয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত। এ তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

কঠিন হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব নয়

কঠিন হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব নয়

রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন তবে অসম্ভব নয়। প্রত্যাবাসন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে কূটনৈতিকভাবে 'বড় অগ্রগতি' মনে করলেও আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া ছাড়া তাদের ফেরানো প্রায় অসম্ভব বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অন্যদিকে নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ রাখাইনে নেই বলছেন রোহিঙ্গা নেতারা।

পরমাণু অস্ত্র নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, বাড়ছে সংঘাতের শঙ্কা

পরমাণু অস্ত্র নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, বাড়ছে সংঘাতের শঙ্কা

সরাসরি না পরোক্ষ আলোচনা, এ বিতর্কের মাঝেই শনিবার আলোচনার টেবিলে বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ প্রতিনিধিদল। হোয়াইট হাউজের দাবি, পরমাণু অস্ত্র তৈরি করলে নরকের যন্ত্রণা ভোগ করতে হবে ইরানকে। বিশ্লেষকদের ধারণা, আলোচনা ভেস্তে গেলে সামরিক সংঘাতে জড়াতে পারে দুই দেশ।