‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ কখনো এড়ায়নি ইরান’—পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান | ছবি: আল জাজিরা
0

ইরান যুদ্ধ শান্তি আলোচনার সময়ে তিনবার হামলার শিকার হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে ইরান কখনো পিছপা হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উদ্যোক্তাদের সঙ্গে এক বৈঠকে দেয়া বক্তব্যে মাসুদ পেজেশকিয়ান এ কথা বলেন। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরার এ তথ্য জানিয়েছে। এ সময় তিনি জানান, তার সরকার ব্যবসা ও বাণিজ্য খাতের সব সমস্যা নিরসনে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে।

মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আমরা কখনো আলোচনা এড়িয়ে যাইনি এবং এমনটা করবও না, যদিও যুক্তরাষ্ট্র আমাদের দেশে তিনবার হামলা চালিয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনায় শীর্ষ পর্যায়ের সবার মধ্যে চমৎকার সমন্বয় রয়েছে এবং সবাই সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

সমুদ্রপথে বিভিন্ন বিধিনিষেধ থাকা সত্ত্বেও ইরান স্থলপথে পাকিস্তান, ইরাক, তুর্কমেনিস্তান ও আজারবাইজানের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

এএম