অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম | ছবি: এখন টিভি
0

সরকার অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী দেশে যাতে অর্থনৈতিক কোনো সংকট না আসে, সে ব্যাপারে রুদ্ধদ্বার বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

আজ (রোববার, ২৬ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ‘ট্রিলিয়ন ডলারের বাস্তবায়নে যেসব বিনিয়োগ দরকার সেটা দেশে আনতে কাজ করছি। ফ্যাসিবাদী আমলে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিলো। সেখান থেকে পুনরুদ্ধার করা হচ্ছে। অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এরই মধ্যে ব্লু ইকোনমিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে ইউরোপের দেশসমূহ। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। বিনিয়োগের প্রায়োরিটি খাত হিসেবে গার্মেন্টস, কৃষি, স্পোর্টস এগুলোতে জোর দেয়া হচ্ছে।’

এসএইচ