
কিশোরগঞ্জে মার্কেটে আগুন, দুই দোকান পুড়ে ছাই
কিশোরগঞ্জ শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন পুকুরপাড় এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ক্রিস্টিন ঝড়ে পর্তুগালে ৫ নিহত, লিসবনে ব্যাপক ক্ষয়ক্ষতি
শক্তিশালী ঝড় ক্রিস্টিনের আঘাতে পর্তুগালে ৫ জন নিহত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে ৮ লাখের বেশি বাসিন্দা। দেশটির মধ্য ও উত্তরাঞ্চলে আঘাত হানা ঝড়ে গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনায়।

কুষ্টিয়ার বড়বাজার এলাকায় মার্কেটে আগুন, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কুষ্টিয়া শহরের বড়বাজার তহ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) বেলা ১২টায় তহ মার্কেটের নিউ সাদিয়া ট্রেডার্স নামের একটি কসমেটিকসের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প
মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। আজ (রোববার, ২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে আঘাত হানে এই ভূকম্পন। মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পটির প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও।

সিংগাইর ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ডে বিপুল ক্ষতি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সদরে ইসলামী ব্যাংক পিএলসি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গীতে মধ্যরাতে আগুনে পুড়ে গেছে পাঁচ দোকান
গাজীপুরের টঙ্গীতে মধ্যরাতে লাগা আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের আমতলী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পঞ্চগড়ে ২০ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
পঞ্চগড়ে ১৫ থেকে ২০ মিনিটের আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গেছে কয়েক হাজার গাছপালা ও ঘরবাড়ি। অনেক ঘরের টিনের চালা উড়ে গেছে। প্রায় ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। আজ (মঙ্গলবার, ৩ জুন) দুপুর ২ টায় বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা চালু হলেও অনেক এলাকায় এখনো সংযোগ বন্ধ রয়েছে।

ফেনীর ছাগলনাইয়ায় আগুনে পুড়ে ছাই আট ঘর
ফেনীর ছাগলনাইয়ায় আগুনে পুড়ে গেছে আট বসতঘর। গতকাল শনিবার (৩ মে) রাত ৯টার দিকে উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগর গ্রামের চৌধুরী বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

ফরিদপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ৫
ফরিদপুরের আলফাডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ঝড়ে গাছপালা, ডাল ভেঙ্গে ৪/৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ (সোমবার, ২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উত্তর-দক্ষিণ দিক থেকে মাত্র ৫-৬ মিনিটের ঝড়ে আলফাডাঙ্গার প্রায় ৭ থেকে ৮টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবারো ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ
চার দিনের মাথায় আবারো ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহে ক্রমশ স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতি
বন্যার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় প্রায় ২৬ হাজার হেক্টর জমির আমন ধান ও শাক-সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে প্রায় ১৫ হাজার পুকুর, দিঘী ও বাণিজ্যিক মাছের খামার। কৃষি ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটিরও বেশি। গ্রামীণ সড়কে ক্ষতির পরিমাণ ১০৯ কোটি টাকা। বিভাগীয় কমিশনার বলছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবে সরকার।

পানির নিচে কুমিল্লার ১৪ উপজেলা, লোকসানে কৃষক
বন্যার পানিতে ডুবেছে কুমিল্লার ১৪টি উপজেলা। তলিয়ে গেছে ফসলি খেত। নষ্ট হয়েছে আউশ ও আমন ধান, সবজিসহ সব ফসল। ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ। এতে ব্যাপক লোকসানের মুখে কৃষকরা।