
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিট কাটবেন যেভাবে, কত টাকা?
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ (July Uprising Memorial Museum) সাধারণ দর্শনার্থীদের প্রবেশের জন্য উন্মুক্ত হচ্ছে। সুশৃঙ্খলভাবে দর্শনার্থী প্রবেশ ও ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে সম্পূর্ণ অনলাইন ই-টিকিট ব্যবস্থার (online e-ticket system) মাধ্যমে প্রবেশপত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ (বুধবার, ৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে জুলাই শহিদ পরিবারের সদস্য ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন (July Mass Uprising Memorial Museum Online Ticket Booking System)।

কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কুষ্টিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। আজ (বুধবার, ৫ আগস্ট) সকাল ১০টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আলোচনা সভা, জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় পাবনাতেও পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে আজ (বুধবার, ৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় পাবনা জেলা পরিষদের সামনে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি।

উন্মুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর; কীভাবে পাবেন টিকিট ও প্রবেশমূল্য কত?
দীর্ঘ প্রতীক্ষার পর আগামী (বৃহস্পতিবার, ৬ আগস্ট) সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ (July Uprising Memorial Museum Bangladesh)। দর্শনার্থীদের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা ও অতিরিক্ত ভিড় সামলাতে রাখা হয়েছে সময়ভিত্তিক অনলাইন স্লট বুকিং ব্যবস্থা (online slot booking for july museum visit)। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান (Culture Advisor Zahed Ur Rahman statement)।

৫-৮ আগস্ট টানা ছুটির সুযোগ, পাবেন না যারা
গণ-অভ্যুত্থান দিবস (July Mass Uprising Day 2026) উপলক্ষে আগামী ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গত বছর থেকে দেশের সরকারি ছুটির তালিকায় স্থায়ীভাবে যুক্ত হয়েছে এই ঐতিহাসিক দিনটি। তবে আগামী (বুধবার, ৫ আগস্ট) সরকারি সাধারণ ছুটি থাকলেও জরুরি ও জনসেবামূলক খাতসহ অনেক পেশার কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এই অবকাশের সুযোগ পাবেন না (5 to 8 August Government Holiday Update Bangladesh)।

সাতক্ষীরায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ৩০ আগস্ট) বিকেলে শহরের ইটাগাছা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাজশাহীতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ও র্যালি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে বিজয় সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে অংশগ্রহণ করেছে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। আজ (বুধবার, ৬ আগস্ট) বিকেল ৫টায় নগরীর আলুপট্টি মোড়ে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ।

‘দেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ দেয়া হবে না’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ দেয়া হবে না। জাতীয় ঐক্য বহাল আছে, ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে কৌশলে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাওয়া গ্রহণযোগ্য নয়।’ আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে দেয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

আগামীকাল গণঅভ্যুত্থান দিবসে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা
আগামীকাল ৫ আগস্ট, ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। আজ (সোমবার, ৪ আগস্ট) এক তথ্য বিবরণীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

‘গণঅভ্যুত্থান দিবস’ পালনে ৩৬ সদস্যের জাতীয় কমিটি গঠন
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম কমিটির সহ-সভাপতি এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।