গণপিটুনি
বরগুনায় ২৪ ঘণ্টায় ৫ মরদেহ উদ্ধার; সচেতন মহলে উদ্বেগ, পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে

বরগুনায় ২৪ ঘণ্টায় ৫ মরদেহ উদ্ধার; সচেতন মহলে উদ্বেগ, পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে

বরগুনায় গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও দুইজনের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। কয়েকটি ঘটনায় নিহতদের স্বজনেরা হত্যার অভিযোগ তুলেছেন।সাম্প্রতিক সময়ে জেলায় একের পর এক অপমৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পুলিশ বলছে, প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বরগুনায় ইউপি সদস্যের ওপর হামলাকারী সন্ত্রাসী কালু গণপিটুনিতে নিহত

বরগুনায় ইউপি সদস্যের ওপর হামলাকারী সন্ত্রাসী কালু গণপিটুনিতে নিহত

বরগুনা সদর উপজেলায় এক ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার পর গ্রামবাসীর গণপিটুনিতে ইব্রাহিম হোসেন কালু নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত কালু এলাকায় ‘কালু বাহিনী’র প্রধান এবং চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ছিল।

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু: অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু: অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জিয়ানগর (বান্দাইল) গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে মো. রাজিব হোসেন নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৮ জুন) ভোররাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ২ যুবকের মধ্যে একজনকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দেয় এবং অপর অভিযুক্তকে পরবর্তীতে আটক করে পুলিশ।

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, পিকআপে আগুন

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, পিকআপে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। আজ (রোববার, ১০ মে) ভোর রাতে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাগচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা চোর চক্রের সঙ্গে আনা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

ফরিদপুরে এতিম মুসলেমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে এতিম মুসলেমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ফেসবুকে লাইভ করে ‘মব সৃষ্টি করে’ গণপিটুনিতে নিহত ট্রাক চালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলেমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ৫ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামের এতিম শিশু মুসলিমার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন।

মবের শহরে পরিণত হয়েছে দেশ: সংসদে রুমিন ফারহানা

মবের শহরে পরিণত হয়েছে দেশ: সংসদে রুমিন ফারহানা

দেশে একের পর এক ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করে বলেন, গত দেড় বছর ধরে দেশ কার্যত ‘মবের শহরে’ পরিণত হয়েছে।

আতিকা হত্যার ঘটনায় অভিযুক্তের বাবা-চাচাকে পিটিয়ে হত্যা, থানায় মামলা

আতিকা হত্যার ঘটনায় অভিযুক্তের বাবা-চাচাকে পিটিয়ে হত্যা, থানায় মামলা

মানিকগঞ্জ সদর উপজেলায় শিশু আতিকা হত্যা মামলার জেরে অভিযুক্ত কিশোর নাঈমের বাবা ও চাচাকে গণপিটুনিতে হত্যার ঘটনায় তিন দিন পর সদর থানায় মামলা হয়েছে। আজ (সোমবার, ২০ এপ্রিল) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন।

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈম গ্রেপ্তার

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈম গ্রেপ্তার

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শনিবার, ১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সারওয়ার আলম।

নিখোঁজের পর ভুট্টা খেতে মিললো শিশুর মরদেহ; গণপিটুনিতে দুইজনের মৃত্যু

নিখোঁজের পর ভুট্টা খেতে মিললো শিশুর মরদেহ; গণপিটুনিতে দুইজনের মৃত্যু

মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া গ্রামে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গণপিটুনিতে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।

নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত যুবকের মৃত্যু

নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত যুবকের মৃত্যু

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গণপিটুনিতে আহত নিরব (২৬) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত নিরব আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা ৪ নং ওয়ার্ডের গনি মাঝির ছেলে।