
ইসরাইলের বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে আয়ারল্যান্ড
গাজা অঞ্চলে গণহত্যার প্রতিবাদে ইসরাইলের বিপক্ষে ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে আয়ারল্যান্ডের ফুটবলাররা। খেলোয়াড়দের মধ্যে ভোটাভুটি শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‘দুই-তৃতীয়াংশ মেজরিটির সরকারের ভিত্তি অত্যন্ত শক্তিশালী’—পুলিশের উদ্দেশে আরও যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘কোনো পুলিশ অফিসার—যে পদবিরই হোক, যদি জনপ্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হন, তাহলে তার পরিণতি ভালো হবে না।’— পুলিশকে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘মেসেজ একটাই—রাষ্ট্রদ্রোহ মামলাতে অভিযুক্ত করতেও আমরা পিছপা হবো না, যদি ইনডিসিপ্লিন কেউ করে থাকে। গণতান্ত্রিক ভিত্তির ওপর দাঁড়িয়ে, জনআকাঙ্ক্ষার ওপর দাঁড়িয়ে, ব্যাপক জনপ্রত্যাশার ওপর দাঁড়িয়ে, টু থার্ড (দুই-তৃতীয়াংশ) মেজরিটির ওপর দাঁড়িয়ে গঠিত সরকারের ভিত্তি অত্যন্ত শক্তিশালী।’

বসনিয়ার ‘কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন
বসনিয়ার সাবেক সার্ব সামরিক প্রধান রাতকো ম্লাদিচ মারা গেছেন। ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা গণহত্যায় ভূমিকার জন্য ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত ম্লাদিচ বৃহস্পতিবার মারা যান। সার্বিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিএস এ তথ্য জানিয়েছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য; ঢাকার ক্ষোভ প্রকাশ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেয়ায় বাংলাদেশ সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিণতি কী হবে, সেটি আদালতই নির্ধারণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমরা এক্সিকিউটিভ অর্ডারে কোনও রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না। তবে বিচারিক প্রক্রিয়ায় অবশ্য আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কী হবে।’ আজ (বুধবার, ৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘আমাকে ফাঁসি দেয়া হোক’ বললেন লতিফ সিদ্দিকী
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার মামলায় নিজের ফাঁসি দাবি করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী।

স্থানীয় নির্বাচনে আ.লীগ সমর্থকদের সক্রিয় হওয়ার গুঞ্জন, আইনি প্রক্রিয়া ও বিচারের দাবি
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার সুযোগ দলটির সমর্থকদের। তবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ এবং গণহত্যায় সম্পৃক্ত উল্লেখ করে বিরোধীদল বলছে, স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ায় আনা জরুরি। আর বিএনপি বলছে, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি খতিয়ে দেখছে সরকার।

জুলাই অভ্যুথানের অর্জন একক ব্যক্তি-গোষ্ঠীর নয়, দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের: প্রধানমন্ত্রী
জুলাই অভ্যুথানের অর্জন একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এই অর্জন দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহত সবাইকে রাষ্ট্র অবশ্যই মূল্যায়ন করবে। স্বৈরাচারের যথার্থ বিচার করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কোনো বিভক্তি নয়, সবাইকে ঐকবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে।’

দেশবাসীকে আরও একবার জীবন দেয়ার আহ্বান জামায়াত আমিরের
দেশবাসীকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরও একবার জীবন দেয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা সরকার এখন সেই একই পথে হাঁটছে।

গণহত্যার বিচার দাবিতে আগামীকাল ১১ দলের সমাবেশ
গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে আগামীকাল রাজধানীর বিজয় নগরে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য বলে জানান জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আজ (সোমবার, ২২ জুন) রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গাজায় সংঘাতে ইসরাইলকে অস্ত্র দিয়েছে ৫১ দেশ
আন্তর্জাতিক অপরাধ আদালতের গাজা গণহত্যার বিরুদ্ধে দেয়া রায় উপেক্ষা করে, পুরো যুদ্ধের সময় ইসরাইলে অস্ত্র রপ্তানি করেছে গণহত্যা কনভেনশেনে স্বাক্ষরকারী ৫১ দেশ। এমনকি গেল বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পরও, ২০২৫ সালের শেষ দুই মাসেই ইসরাইলে ৮৯ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র রপ্তানি করা হয়। বিশ্লেষকরা বলছে, গাজাকে নরক বানানোর ক্ষমতা ইসরাইলের একার পক্ষে না থাকলেও, যুক্তরাষ্ট্র ও তাদের নতজানু দেশগুলোর অস্ত্র সরবরাহ সহজ করেছে গাজাজুড়ে ইসরাইলের কিলিং মিশন।

‘শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে বিএনপিই প্রথম গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল’
বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বর্তমান সরকারের কাছে শাপলা চত্বরের শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননার দাবি জানান।