
টঙ্গীতে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়ায় অংশগ্রহণকারী তিনজন গ্রেপ্তার, গাড়ি উদ্ধার
গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে অস্ত্র উঁচিয়ে কয়েকশত মোটরসাইকেলের মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। আজ (বুধবার, ১ জুলাই) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

হকারদের জন্য দ্রুতই বিকল্প স্থান ব্যবস্থা করা হবে: এমপি রনি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জিএমপির উচ্ছেদ অভিযান
আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। অভিযানে অংশ নিয়ে গাজীপুর-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি জানিয়েছেন, হকারদের পুনর্বাসনের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের জন্য ব্যবস্থা নেয়া হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮ ওসি রদবদল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

জিএমপি কমিশনারের দায়িত্ব থেকে নাজমুল করিমকে অপসারণ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের দায়িত্ব থেকে মো. নাজমুল করিম খানকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাকে দায়িত্ব হস্তান্তর করে আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) ঢাকায় পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

গাজীপুরে ৪ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লো শ্রমিকরা, সীমাহীন দুর্ভোগ
গাজীপুরে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে প্রায় চার ঘণ্টা যাবত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। আজ (মঙ্গলবার, ১১ মার্চ) সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিক্ষোভ শুরু করে কয়েক শতাধিক শ্রমিক।

'অপারেশন ডেভিল হান্ট'-এ গাজীপুরে ১৯৩ জনকে আটক
'অপারেশন ডেভিল হান্ট'-এ এখন পর্যন্ত গাজীপুরে ১৯৩ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে শুধু রোববার (৯ ফেব্রুয়ারি) রাত থেকে সকাল পর্যন্ত আটক করা হয়েছে ১১১ জনকে।

গাজীপুর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনু গ্রেপ্তার
গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

গাজীপুরে 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে আটক ৭৫: স্বরাষ্ট্র উপদেষ্টা
গাজীপুরে 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে ১৩টি থানা থেকে ৭৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা ভবন উদ্বোধন শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

টঙ্গীতে ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবি, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ (শনিবার, ২৫ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় টঙ্গীর স্টেশন রোড এলাকায় শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নেয়।

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, দুর্ভোগ চরমে
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর উপর অস্থায়ী বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে একটি ট্রাক পড়ে গেছে। আজ (শনিবার, ২১ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ এখনও পাওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলার অনুরোধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

ইজতেমা ময়দানে জনসাধারণের প্রবেশ ও জমায়েত নিষিদ্ধ
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ ও জমায়েত নিষিদ্ধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আজ (বুধবার, ১৮ ডিসেম্বর) দুপুরে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গাজীপুরে কারখানায় ভাঙচুরের চেষ্টা, আটক ৮
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় ভাঙচুরের চেষ্টার অভিযোগে আটজনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ (সোমবার, ৩০ সেপ্টেম্বর) বিকেলে কোনাবাড়ী থানাধীন আমবাগ পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়।