গুলিবিদ্ধ
পাবনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত ১০

পাবনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত ১০

পাবনার বেড়া উপজেলার হাতিগাড়া-শম্ভপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ (রোববার, ২২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভোলার চরে চাষীদের ওপর জলদস্যুর হামলা; গুলিবিদ্ধ ১, আহত ৪

ভোলার চরে চাষীদের ওপর জলদস্যুর হামলা; গুলিবিদ্ধ ১, আহত ৪

ভোলায় তরমুজ চাষিদের ওপর হামলা চালিয়েছে জলদস্যুরা। এতে সুমন সর্দার নামে এক চাষি গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনায় এনসিপি নেতাকে গুলি: সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

খুলনায় এনসিপি নেতাকে গুলি: সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় সমন্বয়কারী এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পরপরই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও টহল বাড়িয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে সাগর মিয়া (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাগর জেলা শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদের ছেলে। সে পেশায় একজন গাড়িচালক।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ ১

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পক্ষের গোলাগুলিতে মো. জালাল (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নবীনগর উপজেলা সদরের কালীবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জালালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এভারকেয়ারে ওসমান হাদি

এভারকেয়ারে ওসমান হাদি

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) রাত ৮টার পর তাকে বহনকারী অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছায়। প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে এভারকেয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ময়মনসিংহে প্রতিবাদ-বিক্ষোভ

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ময়মনসিংহে প্রতিবাদ-বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে ইনকিলাব মঞ্চসহ বিক্ষোভ করেছে অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ হাদিকে এভারকেয়ারে নেয়ার সিদ্ধান্ত

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ হাদিকে এভারকেয়ারে নেয়ার সিদ্ধান্ত

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

গুলিবিদ্ধ হাদি: ঢামেকে পরিস্থিতি সামলাতে সেনা মোতায়েন

গুলিবিদ্ধ হাদি: ঢামেকে পরিস্থিতি সামলাতে সেনা মোতায়েন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) বিকেলে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি হাসপাতাল এলাকায় প্রবেশ করে।

হাদি গুলিবিদ্ধের ঘটনায় বিএনপির নিন্দা-প্রতিবাদ

হাদি গুলিবিদ্ধের ঘটনায় বিএনপির নিন্দা-প্রতিবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩) গুলিবিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

ওসমান হাদির খোঁজ নিতে ঢামেকে মির্জা আব্বাস

ওসমান হাদির খোঁজ নিতে ঢামেকে মির্জা আব্বাস

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে এসেছেন এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।