
পটুয়াখালী-কুয়াকাটা সড়কে পরিবহনের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক খাদে
পটুয়াখালী-কুয়াকাটা সড়কে পরিবহন বাসের ধাক্কায় সিলিন্ডার গ্যাস বাহী একটি ট্রাক উল্টে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার প্রতাপের চর এলাকায় অবস্থিত ফ্রেশ সল্ট কোম্পানিতে এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, ৪ ঘর পুড়ে ছাই
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। গতকাল (সোমবার, ৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চাইমং ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জ্বালানি খরচ কমাতে বাইকে যেভাবে এলপিজি ‘কনভার্সন’ বাড়ছে
দেশে পেট্রোল ও অকটেনের দাম বাড়ার কারণে বিকল্প জ্বালানি হিসেবে মোটরসাইকেলকে এলপিজি বা সিএনজিতে রূপান্তর (Motorcycle LPG/CNG conversion) করার জনপ্রিয়তা বাড়ছে। রাজধানী ঢাকাতে তেমন চোখে না পড়লেও জেলা শহরগুলোতে মোটরসাইকেলের এ রূপান্তর প্রতিনিয়ত বাড়ছে। যদিও এ ধরনের রূপান্তরের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কোনো ধরনের ছাড়পত্র বা অনুমতি দেয়নি। ফলে অনেকটা ঝুঁকি নিয়েই মোটরসাইকেলে এলপিজি ব্যবহার করছেন চালকরা।

কাভার্ডভ্যান ভর্তি সিলিন্ডারে গ্যাস সরবরাহ, ঝুঁকিতে মহাসড়ক ব্যবহারকারীরা
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার বিষ্ফোরণে শিশুসহ অনেকেই দগ্ধ হচ্ছে। সবশেষ কুমিল্লাতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের শিশু সন্তানটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারিতে ভর্তি রয়েছে। তারপরও নিয়মনীতির তোয়াক্কা না করে টাঙ্গাইলের বিভিন্ন সিএনসি স্টেশনে কাভার্ডভ্যান ভর্তি সিলিন্ডারে গ্যাস সরবরাহ করছে। এতে যে কোনোসময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন মহাসড়কের চালক ও যাত্রীরা।

কুমিল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, ফায়ারের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ
নোয়াখালীর হাতিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮টি দোকান পুড়ে ‘ছাই’ হয়ে গেছে। বিস্ফোরণে সৃষ্ট এ আগুন প্রায় ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

বরিশালে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ; সরবরাহ সংকটে ভোগান্তিতে নগরবাসী
সারা দেশের মতো বরিশালেও সিলিন্ডারজাত গ্যাস বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) সকাল থেকেই নগরীর বিভিন্ন গ্যাসের দোকানে সিলিন্ডার বিক্রি বন্ধ দেখা গেছে।

কুষ্টিয়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে কুষ্টিয়ায় আলিফ-আখলাক স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের এনএস রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্যাস সিলিন্ডার বিক্রিতে তুঘলকি কাণ্ড: সরকারি দাম ১২৭০, বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়!
রাজধানীতে গ্যাস সিলিন্ডারের বাজারে তুঘলকি কাণ্ড চলছে। সরকারি মূল্য ১ হাজার ২৭০ টাকা হওয়া সত্ত্বেও ভোক্তাদের খুচরা দোকান থেকে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত দাম দিতে হচ্ছে। দোকানি দোষারোপ করছেন ডিলারদের, আর ডিলাররা অভিযোগ করছেন দোকানিদের দিকে। এ দোষারোপের খেলায় সাধারণ ক্রেতারা পুরোপুরি নাকাল। বাজার বিশেষজ্ঞরা বলছেন, মাঠ পর্যায়ে কড়াকড়ি আর পরিবেশকদের লাগাম টেনে ধরলেই থামানো যাবে সিন্ডিকেটের দৌরাত্ম্য।

চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ, ১০ শ্রমিক দগ্ধ
চট্টগ্রামের চন্দনাইশে একটি মার্কেটে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভয়াবহ ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ চারজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালক কাশেমকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ (সোমবার, ১৮ আগস্ট) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।