Recent event

চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ, ১০ শ্রমিক দগ্ধ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত শ্রমিকরা | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের চন্দনাইশে একটি মার্কেটে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধরা হলেন, দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান(২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে(৩৩)। এদের মধ্যে তিন-চারজনের অবস্থা আশংকাজনক।

আহত শ্রমিকদের দেওয়া তথ্য মতে, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন বৈলতলি ইউনুস মার্কেট মাহবুবুর রহমানের দোকানে গ্যাস সিলিন্ডারের বোতল আনলোড করা হচ্ছিল। এ সময় এক শ্রমিক সিগারেট খেলে হঠাৎ আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ১০ জন শ্রমিক আগুনে দগ্ধ হন।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির জন্য পাঠান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

এএইচ