
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা হাসপাতাল স্থাপনের অনুমতি দেয়া হবে না। একইসঙ্গে এই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকগুলোতেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়; প্রাণ গেলো ৭ বছরের শিশুর
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে।

বিএমইউতে কিডনি প্রতিস্থাপনের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে ‘রেনাল ট্রান্সপ্ল্যান্টেশন অ্যাট বিএমইউ: কারেন্ট স্কোপ, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার পারসপেক্টিভস— ডোনার অ্যান্ড রিসিপেন্ট’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগের ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞরা কিডনি প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, গবেষণার ফলাফল, ডোনার ও রিসিপিয়েন্ট ব্যবস্থাপনা, সার্জিক্যাল অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে তাদের গবেষণাপত্র ও অভিজ্ঞতা উপস্থাপন করেন।

হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে জায়দুল মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর করলো স্বজনরা
পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় দুই চিকিৎসকসহ চারজন আহত হয়েছেন।

মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বংশাল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনিক চন্দ্র পাল (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মেসের কক্ষ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী
দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি অনলাইনে মনিটরিং করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ডেঙ্গু চিকিৎসায় প্রান্তিক সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গু চিকিৎসায় প্রান্তিক সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, স্যালাইনসহ পর্যাপ্ত সরঞ্জাম দেয়া হয়েছে। কোনো রোগীকে যেন ঢাকায় আসতে না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে।

মিরপুরে পুরনো বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২
রাজধানীর মিরপুরে পুরনো বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

সরকারি হাসপাতালে সাড়ে ১১ হাজার চিকিৎসক পদ শূন্য: স্বাস্থ্যমন্ত্রী
দেশে চলতি বছর প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন। আর মোট চিকিৎসক রয়েছেন ৩০ হাজার ৩১১ জন। শুধু সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে।

চিকিৎসক ও রোগী—উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চিকিৎসক এবং রোগী—উভয়ের নিরাপত্তাই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য সেবা বিভাগ আয়োজিত ‘৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

ফরিদপুরে ডেঙ্গুতে ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২০
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুরুন নাহার বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া এ জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২০ জন।