চিকিৎসাধীন
ফরিদপুরে হামে আক্রান্ত আরও এক ‌শিশুর মৃত্যু

ফরিদপুরে হামে আক্রান্ত আরও এক ‌শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক  শিশুর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২৬ মে) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। মৃত শিশুর নাম জান্নাতি। সে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর এলাকার নুর হকের কন্যা।

টাঙ্গাইলে বাড়ছে হাম রোগী, এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলে বাড়ছে হাম রোগী, এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলে বাড়তে শুরু করেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) দুপুর পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও হামের উপসর্গ নিয়ে ইয়ামিন নামের আট মাসের এক শিশুর মৃত্যুও হয়েছে।

এখন টিভিতে সংবাদ প্রকাশ: পরিবারের খোঁজ পেল টাঙ্গাইলে চিকিৎসাধীন সিয়াম

এখন টিভিতে সংবাদ প্রকাশ: পরিবারের খোঁজ পেল টাঙ্গাইলে চিকিৎসাধীন সিয়াম

এখন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর পরিবারের খোঁজ পেয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশু সিয়াম। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) রাতে নাটোর থেকে সিয়ামের বাবা মা হাসপাতালে তাকে দেখতে আসেন।

এভারকেয়ারে মাকে দেখে ফিরোজায় যাচ্ছেন তারেক রহমান

এভারকেয়ারে মাকে দেখে ফিরোজায় যাচ্ছেন তারেক রহমান

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবন ফিরোজায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে ফিরোজার উদ্দেশ্যে রওনা করেন।

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে আহত শান্ত নামে এক বাংলাদেশি যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত যুবক উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২৬ লাখ বার দোয়া ইউনুস পাঠ

ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২৬ লাখ বার দোয়া ইউনুস পাঠ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলায় বিশেষ দোয়া ও দান-সদকা করা হয়েছে। আজ (রোববার, ৩০ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার উদ্যোগে দোয়ার পর দুঃস্থদের মাঝে সদকা হিসেবে ২১টি খাসি দান করা হয়।

তাহের ভাইয়ের স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে: জামায়াত আমির

তাহের ভাইয়ের স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে: জামায়াত আমির

অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বর্তমানে তার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু

মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত দশ বছর বয়সী যমজ শিশু সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র; স্থিতিশীল অবস্থায় ফিরলেন বাড়িতে

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র; স্থিতিশীল অবস্থায় ফিরলেন বাড়িতে

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আপাতত বাড়িতেই চিকিৎসা চলবে।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে আহত আরেকজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে আহত আরেকজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আহত হোটেল কর্মচারী ইয়াসিন (২০) মারা গেছেন। আজ (সোমবার, ৩ নভেম্বর) ভোরে ঢাকার কাঁটাবন এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে।

শেরপুর কারাগারে হাজতির মৃত্যু

শেরপুর কারাগারে হাজতির মৃত্যু

শেরপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ওই হাজতির নাম মো. বাচ্চু মিয়া (৪৫)। তিনি শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা এবং একই এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে নৌপরিবহন উপদেষ্টা

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে নৌপরিবহন উপদেষ্টা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন।