চিকিৎসাসেবা
শয্যা ও জনবল সংকটে নড়াইল সদর হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

শয্যা ও জনবল সংকটে নড়াইল সদর হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

নড়াইলের একমাত্র ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে জনবল ও শয্যা সংকটে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অর্ধেকেরও কম চিকিৎসক নিয়ে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। অল্পসংখ্যক জনবল নিয়ে বাড়তি সেবা দিতে গিয়ে যেমন হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের, তেমনি ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদেরও।

নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স: সংস্কারের অভাবে পরিণত হয়েছে মৃতুফাঁদে

নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স: সংস্কারের অভাবে পরিণত হয়েছে মৃতুফাঁদে

সংস্কারের অভাবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি। ৩৯ বছরের পুরনো জরাজীর্ণ ভবনের ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে পড়ছে প্রতিনিয়ত। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। চরম ঝুঁকির মধ্যে চিকিৎসাসেবা নিতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

পাইকগাছায় দুই হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

পাইকগাছায় দুই হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ ক্যাম্পে দুই হাজার রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন।

নওগাঁয় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা

নওগাঁয় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা

নওগাঁর রানীনগর উপজেলায় গরীব ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। আজ (রোববার, ২৫ মে) সকাল ৯টা থেকে উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে বগুড়া ১১ পদাতিক ডিভিশন ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্স বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী

চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী

চাঁপাইনবাবগঞ্জে গরীব ও অসহায়দের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী। আজ (শনিবার, ২৪ মে) দিনব্যাপী জেলা শহরের আ.হ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হবে। এ কার্যক্রমে মেডিসিন, প্রসূতি, চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করছেন। চিকিৎসা শেষে সব রোগীদের ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে।

বাংলাদেশিদের জন্য চিকিৎসার ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন

বাংলাদেশিদের জন্য চিকিৎসার ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন

চীনে চিকিৎসা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক ‘গ্রিন চ্যানেল’ ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এই ব্যবস্থার অধীনে চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত ভিসা প্রদানে ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় স্বপ্নালোড়ন বাংলাদেশের বিনামূল্যে চিকিৎসা সেবা

ব্রাহ্মণবাড়িয়ায় স্বপ্নালোড়ন বাংলাদেশের বিনামূল্যে চিকিৎসা সেবা

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে স্বপ্নালোড়ন বাংলাদেশ। আজ (শুক্রবার, ২ মে) জেলার নবীনগর উপজেলার মালাই গ্রামে সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান আকরামুজ্জামান শুভ’র পরিবারের উদ্যোগে সহস্রাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়েছে। অষ্টমবারের মতো এ চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করল স্বপ্নালোড়ন বাংলাদেশ।

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা: বিদেশি চিকিৎসকদের থেকে ভ্যাট-ট্যাক্স নেবে না সরকার

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা: বিদেশি চিকিৎসকদের থেকে ভ্যাট-ট্যাক্স নেবে না সরকার

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে আসা বিদেশি চিকিৎসকদের আয় থেকে ভ্যাট-ট্যাক্স নেবে না সরকার। আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি আদেশ ও প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা শুরু করেছে চীনের মেডিকেল টিম

ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা শুরু করেছে চীনের মেডিকেল টিম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দেয়া শুরু করেছেন চীনের জরুরি মেডিকেল টিম। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাসেবা দেন ১০ বিশেষজ্ঞ চিকিৎসক। পরে চায়না দূতাবাসের কাউন্সিলর লি শাওপেং জানান, অন্তর্বর্তী সরকারের আহ্বানে গুরুতর আহতদের সর্বোচ্চ সেবা দিতে চিকিৎসকরা ঢাকায় এসেছেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, যদি প্রয়োজন মনে হয় তবে রোগীদের চীনে নিয়ে যাওয়ার ব্যাপারে পরামর্শ দেবে মেডিকেল টিম।

হাসপাতালের চিকিৎসা সেবা সীমিত করায় ভোগান্তিতে রোগীরা

হাসপাতালের চিকিৎসা সেবা সীমিত করায় ভোগান্তিতে রোগীরা

চলমান কারফিউ ও সাধারণ ছুটিতে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবা অনেকটা সীমিত। এসময় হাসপাতালগুলোর বহির্বিভাগ সেবা কোনোভাবে চললেও, জরুরি বিভাগেও বাড়ে রোগীর চাপ। এতে ভোগান্তি বাড়ে হাসপাতালের নিয়মিত রোগীদের। রোগীর স্বজনদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না চিকিৎসকের দেখা। তবে, কারফিউ শিথিলের সময় বাড়তে থাকায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে চিকিৎসা সেবা।