
বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে
বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ (সোমবার, ৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপি ফ্যাসিবাদের সময়ের নির্বাচনের আলামত ফিরিয়ে আনার চেষ্টা করছে: জামায়াত আমির
ফ্যাসিবাদের সময় আয়োজিত নির্বাচনের আলামত ফিরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি— এমন অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আজ (রোববার, ২ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ লেবার পার্টির আয়োজনে ‘জান দিব জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে জামায়াতের চিঠি
আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। একই চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকারকেও পাঠানো হয়েছে।

জামায়াতের এমপির ‘নারী কেলেঙ্কারি’র প্রতিবাদে যশোরে কুশপুত্তলিকা দাহ
জামায়াত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা ‘নারীঘটিত কেলেঙ্কারি’র অভিযোগের প্রতিবাদে যশোরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল (বুধবার, ২২ জুলাই) শহরের দড়াটানা চৌরাস্তা মোড়ে সচেতন নারী সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অভিযুক্ত এমপিকে যশোরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

গাজী নজরুলের এমপি পদ বাতিল চেয়ে ইসিতে চিঠি দেবে জামায়াত
নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সংগঠন থেকে বহিষ্কারের পর এবার গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

‘ফ্যাসিবাদী শাসন কায়েমে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি’
ফ্যাসিবাদী শাসন কায়েমে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি। এমন অভিযোগ করেছেন জামায়াত নেতা ও ১১ দলীয় জোটের প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে এ কথা বলেন তিনি।

ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের বিরুদ্ধে। হামলায় আহত ওই সাংবাদিকের নাম মাহফুজুর রহমান শিশির। তিনি দৈনিক সকালের রিপোর্টার।

সরকারি খাল দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৮
সাতক্ষীরার শ্যামনগরে সরকারি খাল দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত সাত জন আহত হয়েছেন। গতকাল ( শুক্রবার, ৫ জুন ) উপজেলার খুঁটিকাটা-কাঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ফের জ্বালানির মূল্যবৃদ্ধি জনগণের সঙ্গে ধোঁকাবাজি: জামায়াতের বিবৃতি
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার যেখানে আশ্বস্ত করেছিল অন্তত এ মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হবে না। সেখানে পুনরায় দাম বাড়ানো জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গ ও চরম ধোঁকাবাজি।

ইসলামী ব্যাংকে সরকারের ‘অযাচিত হস্তক্ষেপে’ জামায়াতের নিন্দা
দেশের বৃহত্তম ব্যাংক ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উপর সরকারের অযাচিত হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ (সোমবার, ২৫ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে নিন্দা জানিয়েছেন।

পাবনায় অস্থায়ী পশুর হাট ইজারাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের উত্তেজনা, ১৪৪ ধারা জারি
পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদেশের মানুষ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেছেন। এ সময় জামায়াত ১৯৭১ এ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, মানুষকে অত্যাচার করেছিল বলেও মন্তব্য করেন তিনি।