Recent event

জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্টের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

অপরাজেয় বাংলার সামনে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা-কর্মীরা
অপরাজেয় বাংলার সামনে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা-কর্মীরা | ছবি: এখন টিভি
0

জামায়াতের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টে নারীদের নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করা হয়েছে উল্লেখ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের হয়।

এসময় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, ডা শফিকুর রহমান সামাজিক মাধ্যমে নারীদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। এজন্য তাকে প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে। 

আরও পড়ুন :

এসময় আইডি হ্যাক নিয়ে জামায়াতের বক্তব্য মিথ্যা বলেও দাবি করেন তারা। তারা বলেন, নারীরা দেশের অর্থনীতি চালিকাশক্তি। কিন্তু জামায়াত নারীদের ঘরে রাখার ফন্দি আঁটছে।

সামাজিক মাধ্যমে জামায়াতের আমিরের পোস্ট নারীদের নিয়ে দলটির দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তারা।

এএম