রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন
২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থান চলাকালে রামপুরায় দুইজনকে হত্যা এবং আরও দুইজনকে গুলি করার ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ২৮ জুন রায় ঘোষণা করতে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ (সোমবার, ১৫ জুন) ট্রাইব্যুনাল রায় ঘোষণার এই দিন ধার্য করেন।