এই মামলায় পাঁচজন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানও রয়েছেন।
আরও পড়ুন:
অন্য অভিযুক্তরা হলেন- ডিএমপির তৎকালীন (খিলগাঁও জোন) অতিরিক্ত উপ-কমিশনার রাশেদুল ইসলাম, রামপুরা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, একই থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভূঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।
অভিযুক্তদের মধ্যে কেবল চঞ্চল বর্তমানে কারাগারে আছেন, আর বাকি চারজন পলাতক রয়েছেন।





