
হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে রাঙামাটি জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করেই এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বসতঘর গুঁড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ জানান ভুক্তভোগী পরিবারের আইনজীবী আব্দুল গাফফার মুন্না, ভুক্তভোগী সুখেন্দু বিকাশ ত্রিপুরার স্ত্রী নিলিমা ত্রিপুরা, বোন মিনু ত্রিপুরা, আত্নীয় তপতি মারমা ও সমাপ্তি চাকমা।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকা বাইচ; দুই তীরে লাখো দর্শনার্থী
দীর্ঘ দুইবছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত লাখো মানুষ। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে প্রথম স্থান অর্জন করে জেলার সদর উপজেলার ক্ষমতাপুর গ্রামের শাপলা বয়েজ ক্লাবের নৌকা।

টাঙ্গুয়ার হাওরে ৩ হাউসবোটকে জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুরের সৌন্দর্যময় স্থান টাঙ্গুয়ার হাওরে তিনটি হাউসবোটকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (সোমবার, ১০ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউসবোট প্রবেশ করায় এই জরিমানা প্রদান করা হয়।

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের ১১ নির্দেশনা
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, প্রতিবেশগত ভারসাম্য ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। আজ (রোববার, ২ আগস্ট) রাতে জেলা প্রশাসন, সুনামগঞ্জের ফেসবুক পেজে ১১টি নির্দেশনা উল্লেখ করে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

রাজশাহীতে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতে আলোচনা সভা
রাজশাহীতে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং গুজব প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২২ জুলাই) বিকেল ৩টায় জেলা প্রশাসনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে না থাকার আহ্বান
কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফেনীতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছে প্রশাসন।

আশ্রয়ণ প্রকল্পের পাশেই অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে ১৬০ পরিবার
হবিগঞ্জে সরকারি শর্ত ভেঙে আশ্রয়ণ প্রকল্পের একেবারে পাশ থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগ উঠেছে ইজারাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ড্রেজার বসিয়ে দিন-রাত চলছে বালু উত্তোলন। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে বনগাঁও আশ্রয়ণ প্রকল্পের ১৬০টি পরিবারের বসতভিটা। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি ও পরিবেশ।

বান্দরবানে ১৫ জুলাই পর্যন্ত সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
টানা ভারী বর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকি বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই (বুধবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বান্দরবানে ভ্রমণে নেই কোনো নিষেধাজ্ঞা: জেলা প্রশাসন
বান্দরবানের কয়েকটি এলাকায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারির তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছে বান্দরবান জেলা প্রশাসন। আজ (মঙ্গলবার, ২৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান।

দায়িত্ব গ্রহণ করলেন মউকের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ময়মনসিংহের পূর্ত ভবনের নিচতলায় মউকের অফিসে তার চেয়ারে বসেন এবং নথিতে স্বাক্ষর করেন।

শেরপুরে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন করা হয়েছে ৷ আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) দুপুরে জেলা কৃষি বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলা চত্বরে ফিতা কেটে ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

কোরিয়াগামী কর্মীর সঙ্গে ১৬ লাখ টাকা প্রতারণার চেষ্টা চক্রের মূলহোতা আটক
সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী প্রেরণের একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং রাজশাহী জেলা প্রশাসনের যৌথ অভিযানে এক প্রতারক চক্রের মূলহোতাকে আটক করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ জুন) দুপুরে রাজশাহীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া আমচত্বর মোড় থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।