ঝুঁকিপূর্ণ রেলপথ: বাজেট বাড়লেও বাড়েনি গতি, সংস্কারের অপেক্ষায় পুরনো লাইন
গত এক দশকে রেলের বাজেট বাড়লেও বাড়েনি গতি৷ নতুন নেটওয়ার্ক তৈরিতেই ব্যয় হয়েছে বাজেটের সিংহ ভাগ। ফলে খুব একটা মনোযোগ পায়নি পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেলপথ গুলো। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পুরনো বেশিরভাগ রেলপথ। কিছু এলাকায় একেবারে নাজুক। দ্রুত এসব রেলপথ পুনর্বাসন বা সংস্কার না হলে দীর্ঘমেয়াদি সংকটে পড়বে রেল শঙ্কা বিশেষজ্ঞদের। পুরনো রেলপথ পুনর্বাসনের প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে বলছে রেল কর্তৃপক্ষ।