
ঝড়-শিলাবৃষ্টিতে বিপর্যস্ত দিনাজপুরের লিচু; হতাশ বাগান মালিকরা
ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। দিনাজপুর সদর উপজেলার মাহব্বপুর গ্রামের একটি লিচু বাগানে দাঁড়িয়ে লিচু বাগান মালিক বাবলু মিয়া একের পর এক গাছের দিকে তাকাচ্ছিলেন। কয়েক সপ্তাহ আগেও যেসব ডালে লালচে-সবুজ গুচ্ছ দেখে তিনি লাভের স্বপ্ন দেখেছিলেন, এখন সেখানকার অনেক লিচুই ঝরে পড়ে আছে মাটিতে। কিছু লিচু গাছেই ফেটে গেছে, কিছু পচে কালচে হয়ে গেছে। এ অবস্থায় তার কণ্ঠে হতাশা সুর স্পষ্ট।

সারা দেশের বিভিন্ন জায়গায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস
সারা দেশের বিভিন্ন জায়গায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ৫ মে) সকাল ০৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

ভোলায় কালবৈশাখি ঝড়ে নৌকাডুবি
ভোলার মেঘনা নদীতে মাছধরার সময় আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ইসমাইল মাঝি (৪২) নামে এক জেলেসহ একটি মাছ ধরার নৌকাডুবির ঘটনা ঘটেছে।

৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে হতে পারে কালবৈশাখি ঝড়
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখি ঝড় ও অতিবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সুনামগঞ্জে বজ্রপাতে চার উপজেলায় পাঁচ কৃষকের মৃত্যু
সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার পাগনার হাওর, মাটিয়ান হাওর, টগার হাওর ও দিরাই উপজেলার বরাম হাওরে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

ঝড়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাছ পড়ে তিন ঘণ্টা বন্ধ ছিলো ট্রেন চলাচল
ঝড় ও ভারী বৃষ্টির কারণে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিলো প্রায় তিন ঘণ্টা। এতে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পরে, দুর্ভোগে পড়েন যাত্রীরা।

দুর্যোগের কবলে হাওয়াই, বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত জনজীবন
গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের ওআহু অঞ্চল। প্রবল বৃষ্টি ও ঝড়ে বিপর্যস্ত জনজীবন।

চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে মানুষের বাড়িঘর। গতকাল (রোববার, ১৫ মার্চ) রাত ১০ টার দিকে হঠাৎ শুরু হওয়া এ ঝড়ে গোমস্তাপুর উপজেলার প্রায় সব ইউনিয়নে ঘরবাড়ি, গাছপালা ও আমবাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝড় সান্দ্রার তাণ্ডবে যুক্তরাজ্য লণ্ডভণ্ড
প্রবল ঝড় সান্দ্রার তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাজ্য। তুষারপাত, ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ফেরি–ফ্লাইট বাতিল, সড়ক বন্ধ এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বহু এলাকা। স্কটল্যান্ডসহ বিভিন্ন অঞ্চলে জারি রয়েছে সতর্কতা। বন্যা ও দুর্ভোগ বাড়ছে।

ঘূর্ণিঝড় শেষ হলেও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি তাইওয়ান
ঘূর্ণিঝড় রাগাসার প্রভাব শেষ হলেও ঝড়ের ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি তাইওয়ান। ভয়াবহ বন্যা ও কাঁদায় তলিয়ে গেছে দেশটির পূর্বাঞ্চলের হুয়ালিয়েন কাউন্টির বিভিন্ন অঞ্চল। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চলছে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান। এদিকে আবারও ঝড়ের পূর্বাভাস ফিলিপিন্সের আবহাওয়া বিভাগের।

বন্যা-ভূমিধসে ফিলিপিন্সে প্রাণহানি বেড়ে ২৭, নিখোঁজ ৮
ঘর ছেড়েছেন ২ লাখ ৭৮ হাজার বাসিন্দা
ফিলিপিন্সে টাইফুন কো-মে’র প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিখোঁজদের তালিকায় গতকাল শুক্রবার (২৫ জুলাই) যোগ হয়েছে আরও ৮ জনের নাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ২ লাখ ৭৮ হাজারের বেশি বাসিন্দা।

নোয়াখালীতে ঝড়ে লণ্ডভণ্ড তিন গ্রামের অর্ধশতাধিক ঘর-বাড়ি
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভয়াবহ ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়েছে তিনটি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি। গতকাল (বৃহস্পতিবার, ১৯ জুন) দিনভর বৃষ্টির সঙ্গে শুরু হওয়া প্রবল দমকা হাওয়া ঝড়ে রূপ নেয়। এতে নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর, বিষ্ণুপুর ও গোপালপুর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বুঝে ওঠার আগেই ঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় অনেকে।